প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আগরতলায় দুই দিনব্যাপী বৈঠক
অনলাইন ডেস্ক ||
ভারতের ত্রিপুরা
রাজ্যের রাজধানী আগরতলায় গণমাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক
শীর্ষক আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে ২২ ও ২৩
জুলাই দুই দিনব্যাপী এ
বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে সার্কভুক্ত
দেশগুলোর গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি
হিসেবে অংশ নেন দৈনিক
সমাচার-এর ব্যবস্থাপনা সম্পাদক
বেলাল হোসেন ভূঁইয়া এবং সাপ্তাহিক সত্য
সমাচার-এর সম্পাদক মো.
আবু ফাত্তাহ।অনুষ্ঠানে আগরতলা
প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সাধারণ সম্পাদক
রামাকান্তা দে বাংলাদেশের দুই
প্রতিনিধিকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।আয়োজক সূত্রে
জানা যায়, গোলটেবিল বৈঠকে
ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয়
সম্পর্ক নিয়ে আলোচনা করা
হয়। বিশেষ করে বাংলাদেশ ও
ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ,
গণমাধ্যমের ভূমিকা, তথ্য বিনিময় এবং
পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক উঠে আসে
আলোচনায়।বক্তারা বলেন,
দুই দেশের গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের
মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ানো সম্ভব।
এর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারের পাশাপাশি দুই দেশের গণমাধ্যমকর্মীদের
পেশাগত সম্পর্কও আরও সুদৃঢ় হবে।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত