প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
দন্তচিকিৎসক পিনু হত্যা, স্বামী গ্রেপ্তার
হাবিবুর রহমান (বাপ্পী), স্টাফ রিপোর্টার ||
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায়
নিজ
বাসায়
দন্তচিকিৎসক সারাহ
রোকসানা পিনু
হত্যার
ঘটনায়
তার
স্বামী
মো.
সোহেল
রানাকে
গ্রেপ্তার করেছে
পুলিশ।
হত্যার
কারণ
উদ্ঘাটনে পারিবারিক বিরোধসহ বিভিন্ন বিষয়
তদন্ত
করা
হচ্ছে।শনিবার সোহেল
রানাকে
আদালতে
হাজির
করে
সাত
দিনের
রিমান্ড আবেদন
করেন
মামলার
তদন্ত
কর্মকর্তা দক্ষিণখান থানার
এসআই
হাবিবুর রহমান।
তবে
ঢাকা
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান
শাহাদাৎ তাকে
কারাগারে পাঠিয়ে
সোমবার
রিমান্ড শুনানির দিন
নির্ধারণ করেন।পুলিশ জানায়,
ঘটনার
পর
বাসার
জানালার গ্রিল
কেটে
ভেতরে
ঢুকে
দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে
প্রাথমিকভাবে ধারণা
করা
হয়েছিল। তবে
ঘটনাস্থল থেকে
পাওয়া
জুতার
ছাপের
সঙ্গে
বাসায়
থাকা
সোহেল
রানার
একজোড়া
জুতার
মিল
পাওয়ার
পর
তাকে
সন্দেহভাজন হিসেবে
আটক
করা
হয়।
সিআইডির পরীক্ষাতেও এ
তথ্য
উঠে
আসে।তদন্ত কর্মকর্তা জানান,
জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার
প্রকৃত
কারণ
জানার
চেষ্টা
চলছে।
একই
সঙ্গে
ঘটনাস্থলের আলামত
ও
পারিপার্শ্বিক পরিস্থিতিও বিশ্লেষণ করা
হচ্ছে।এ ঘটনায়
নিহতের
বোন
সারাহ
সুলতানা পলি
অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি
করে
দক্ষিণখান থানায়
হত্যা
মামলা
দায়ের
করেছেন।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত