প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
নরসিংদীর বেলাব উপজেলায় ৩৫০ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
দুলাল সরকার, স্টাফ রিপোর্টার ||
নরসিংদীর বেলাব উপজেলায় ৩৫০টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) রাত ১টা ১০ মিনিটের দিকে বেলাব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চর কাশিমনগর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাঈদ উকিলের বাড়ির সামনে পাকা সড়ক থেকে মো. হানিফ মিয়া (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তার হানিফ মিয়া চর কাশিমনগর পূর্বপাড়া এলাকার মো. মধু মিয়ার ছেলে।পুলিশের ভাষ্য, তার কাছ থেকে ৩৫০টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং গাঁজার মূল্য প্রায় ৩ হাজার টাকা। এ ছাড়া তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হানিফ মিয়া আরও কয়েকজনের সহযোগিতায় মোটরসাইকেল ব্যবহার করে মাদক বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত