প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
হাবিবুর রহমান (বাপ্পী), স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ
দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান
ও আবেই গেছেন। শনিবার
তিনি এই সফরে রওনা
হন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানিয়েছে।সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ
শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন।এ ছাড়া তিনি
দুই স্থানের রাষ্ট্রীয় ও মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের
সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন।
সফরের
মাধ্যমে দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ
শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি সেনাসদস্যদের কার্যক্রম সম্পর্কে সরাসরি অবহিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ হবে।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত