প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ
শেখ মো: বেলায়েত হোসেন, স্টাফ রিপোর্টার ||
রাজধানীর নিউমার্কেট
এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র
করে ঢাকা কলেজের কয়েকজন
শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ
উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব
কে এম চঞ্চলের অনুসারীদের
বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেটের
বলাকা সিনেমা হলের সামনে এ
ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও
সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় বলাকা সিনেমা হলের সামনে বিভিন্ন
দোকান ও ভ্যানগাড়ি থেকে
চাঁদা তোলার অভিযোগ ওঠে নিউমার্কেট থানা
যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের
অনুসারী ইউনিট যুবদল নেতা সোহেল ও
আজিম ওরফে ‘গুন্ডা আজিমের’ বিরুদ্ধে।খবর পেয়ে
ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে চাঁদা তুলতে
বাধা দেন। শিক্ষার্থীদের ভাষ্য,
বিষয়টি জানতে পেরে যুবদল নেতা
চঞ্চল ৪০ থেকে ৫০
জন অনুসারী নিয়ে ঘটনাস্থলে আসেন।
পরে দুই পক্ষের মধ্যে
কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের
ওপর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো
হয় বলে অভিযোগ করেন
তাঁরা।হামলায় ঢাকা
কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার,
২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী
শাকিব আল হাসান ও
মুশফিকুর রহমান আহত হন। সংশ্লিষ্ট
ব্যক্তিরা জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।আহত শিক্ষার্থী
সুমন সিকদার বলেন, বিকেলে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
দিকে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায়
কয়েকজনকে দোকানদার ও ভ্যানচালকদের কাছ
থেকে চাঁদা তুলতে দেখেন তাঁরা। এতে বাধা দিলে
প্রথমে তাঁদের সঙ্গে গালাগালি ও বাকবিতণ্ডা হয়।সুমনের দাবি,
এর ১০ থেকে ১৫
মিনিট পর নিউমার্কেট থানা
যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের
নেতৃত্বে ৫০ থেকে ৬০
জন লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্র
নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
এতে ১০ থেকে ১৫
জন গুরুতর আহত হয়েছেন বলে
তিনি দাবি করেন। তাঁদের
মধ্যে ৮ থেকে ১০
জন ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে এবং দুজন পপুলার
হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।
আত্মরক্ষার সময় তাঁর ডান
হাতে কোপ লাগে বলেও
জানান সুমন।এদিকে নিউমার্কেট
এলাকার কয়েকজন ব্যবসায়ী স্থানীয়ভাবে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ করেছেন। তাঁদের দাবি, এলাকার কয়েক শ দোকান
থেকে প্রতিদিন চাঁদা তোলা হয়।তবে হামলার
অভিযোগের বিষয়ে কে এম চঞ্চল
বা তাঁর অনুসারীদের বক্তব্য
এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত