প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
বেলাবতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দুলাল সরকার, স্টাফ রিপোর্টার ||
নরসিংদীর বেলাবতে মাসিক
আইনশৃঙ্খলা কমিটির
সভা
অনুষ্ঠিত হয়েছে।
আজ
বৃহস্পতিবার (২০
আগস্ট)
সকাল
১১টায়
উপজেলা
পরিষদের হলরুমে
এ
সভা
অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
লাইলাতুল হোসেনের সভাপতিত্বে সভায়
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে
আলোচনা
করা
হয়।সভায় উপস্থিত ছিলেন
উপজেলা
সহকারী
কমিশনার (ভূমি)
আজিজ
সারতাজ
জায়েদ,
বেলাব
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
এস
এম
আমানউল্লাহ, উপজেলা
বিএনপির আহ্বায়ক আহসান
হাবীব
বিপ্লব,
সদস্যসচিব এম
এ
কাদির
ভূঁইয়া
জলিল,
বেলাব
প্রেসক্লাবের সভাপতি
মোশারফ
হোসেন
নীলু,
সাধারণ
সম্পাদক আমিনুল
হক,
উপজেলা
যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার
ও
উপজেলা
জামায়াতে ইসলামীর আমির
জহিরুল
ইসলাম।এ ছাড়া
বিভিন্ন ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান, বীর
মুক্তিযোদ্ধা এবং
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায়
উপস্থিত ছিলেন।সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ইভ
টিজিং,
বাল্যবিবাহ ও
মাদক
নির্মূলে কঠোর
ব্যবস্থা নেওয়ার
বিষয়ে
আলোচনা
ও
সিদ্ধান্ত হয়।এসব অপরাধ
প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ
মানুষকে আরও
সচেতন
ও
সক্রিয়
হওয়ার
আহ্বান
জানানো
হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা
করেন
সভার
সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত