প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
জবিতে ২১ আগস্টের ব্যানার, ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের উদ্যোগে টানানোর দাবি
মো: মনির হোসেন পাটোয়ারী, রিপোর্টার ||
২০০৪ সালের
২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের
স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি
ব্যানার টানানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার (২১ আগস্ট) ভোরে
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটকে ব্যানারটি টানানো
হয়।ব্যানারে সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি
এবং ২১ আগস্টের গ্রেনেড
হামলার বিভিন্ন মুহূর্তের ছবি ব্যবহার করা
হয়েছে। ব্যানারের একাংশে বড় অক্ষরে লেখা
রয়েছে, ‘ভয়াল ২১শে আগস্ট’। পাশাপাশি লেখা
হয়েছে, ‘মৃত্যুকে জয় করে এগিয়ে
চলা! হে জননেত্রী, সারা
দেশ-জাতির রক্ষায় তোমার সহযাত্রী।’জানা গেছে,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিক হোসাইন মুসার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটকে ব্যানারটি টানানো
হয়।ব্যানার স্থাপনের
বিষয়ে মোস্তাফিক হোসাইন মুসা বলেন, ‘২১শে
আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার
উদ্দেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বিনম্র
শ্রদ্ধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় রাজপথে ছিল, সামনের দিনগুলোতেও
থাকবে।’এ বিষয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আজম খান বলেন,
‘আমি বিষয়টি সম্পর্কে জানতাম না। তবে নিষিদ্ধ
সংগঠন এভাবে পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আমরা এ বিষয়ে সতর্ক
থাকব এবং তাদের চিহ্নিত
করে ব্যবস্থা নিতে হবে।’২০০৪ সালের
২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই হামলায়
আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেকে হতাহত হন। প্রতিবছর ২১
আগস্ট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি
স্মরণ করেন আওয়ামী লীগের
নেতাকর্মীরা।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত