প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
দুর্গন্ধ পেয়ে ৯৯৯-এ ফোন, কক্ষের তালা ভেঙে মিলল শিক্ষার্থীর লাশ
জেলা প্রতিনিধি ||
জামালপুর শহরের
একটি
ভাড়া
বাসা
থেকে
ইশরাত
জাহান
রিমা
(২২)
নামে
এক
অনার্স
শিক্ষার্থীর ঝুলন্ত
লাশ
উদ্ধার
করেছে
পুলিশ।
শুক্রবার রাতে
শহরের
দক্ষিণ
কাচারিপাড়ার একটি
আবাসিক
এলাকার
ভাড়া
বাসা
থেকে
তাঁর
লাশ
উদ্ধার
করা
হয়।নিহত ইশরাত
জাহান
রিমা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার
রশিদুল্লাহ মণ্ডলের মেয়ে।
তিনি
জামালপুর সরকারি
আশেক
মাহমুদ
কলেজের
অনার্স
চতুর্থ
বর্ষের
শিক্ষার্থী ছিলেন।পুলিশ সূত্রে
জানা
গেছে,
দক্ষিণ
কাচারিপাড়ার ওই
বাসার
একটি
কক্ষ
ভেতর
থেকে
তালাবদ্ধ ছিল।
শুক্রবার রাতে
কক্ষটি
থেকে
দুর্গন্ধ বের
হওয়ার
বিষয়টি
জানিয়ে
জাতীয়
জরুরি
সেবা
৯৯৯-এ ফোন করা
হয়।খবর পেয়ে
জামালপুর সদর
থানার
পুলিশ
ঘটনাস্থলে যায়।
পরে
জামালপুর ফায়ার
সার্ভিসের সহায়তায় কক্ষটির দরজার
তালা
ভেঙে
ভেতরে
প্রবেশ
করে
পুলিশ।সিলিং ফ্যানের সঙ্গে
ঝুলছিল
লাশজামালপুর সদর
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
নাজমুস
সাকিব
জানান,
৯৯৯-এর মাধ্যমে খবর
পেয়ে
পুলিশ
ঘটনাস্থলে গিয়ে
দেখতে
পায়,
একটি
কক্ষ
ভেতর
থেকে
তালাবদ্ধ। কক্ষের
ভেতর
থেকে
দুর্গন্ধ বের
হচ্ছিল।তিনি বলেন,
ফায়ার
সার্ভিসের সহায়তায় দরজার
তালা
ভেঙে
কক্ষে
প্রবেশের পর
সিলিং
ফ্যানের সঙ্গে
ঝুলন্ত
অবস্থায় ইশরাত
জাহান
রিমার
লাশ
পাওয়া
যায়।পরে লাশটি
উদ্ধার
করে
ময়নাতদন্তের জন্য
জামালপুর মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে
পাঠানো
হয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা,
ঘটনাটি
আত্মহত্যা হতে
পারে।
তবে
মৃত্যুর প্রকৃত
কারণ
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার
পর
নিশ্চিত হওয়া
যাবে।ঘটনার বিস্তারিত কারণ
জানতে
পুলিশ
তদন্ত
করছে।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত