প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
আমিনবাজারে এসবি সদস্য হত্যা: আরও ৯ জন গ্রেপ্তার
সাভার প্রতিনিধি ||
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।পুলিশ সূত্র জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সাভারের আমিনবাজারে আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।ঘটনার সময় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় নতুন করে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় ও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশ সূত্রে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত