প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে উপকূলীয়
এলাকায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনের বিস্তার ঠেকাতে এবং বাসিন্দাদের নিরাপত্তা
নিশ্চিত করতে প্রায় ৬
হাজার বাড়ি খালি করার
নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রায় ১৬
হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবার
সন্ধ্যা পর্যন্ত অরেঞ্জ কাউন্টির সান হুয়ান ক্যাপিস্ট্রানো
এলাকায় অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত
হয়েছে বা পুড়ে গেছে।
নর্তে নামের এই দাবানলটি শুক্রবার
উপকূলীয় শহর সান ক্লেমেন্তে
থেকে শুরু হয়ে পরে
পাশের সান হুয়ান ক্যাপিস্ট্রানো
এলাকায় ছড়িয়ে পড়ে।অরেঞ্জ
কাউন্টি ফায়ার অথরিটির তথ্যমতে, আগুনে প্রায় ১৮৮ হেক্টর (৪৬৫
একর) এলাকা পুড়ে গেছে। তবে
ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থা ক্যাল ফায়ার জানিয়েছে, পুড়ে যাওয়া এলাকার
পরিমাণ প্রায় ২৩১ হেক্টর (৫৭০
একর)।দমকলকর্মীরা
স্থল ও আকাশপথে আগুন
নিয়ন্ত্রণে কাজ করছেন। এ
কাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি
বাসিন্দাদের আগুনের কাছাকাছি না যাওয়ার আহ্বান
জানিয়েছে কর্তৃপক্ষ। দুই শহরে সরিয়ে
নেওয়া বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা
হয়েছে।বার্তা
সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের
তুলনায় বেশি তাপমাত্রা ও
বাতাসে আর্দ্রতা কম থাকায় আগুন
দ্রুত ছড়িয়ে পড়ছে।সান্তা আনা
বাতাসে বাড়ছে
ঝুঁকিদক্ষিণ
ক্যালিফোর্নিয়ার বিভিন্ন দাবানলের বিস্তারে সান্তা আনা বাতাস ভূমিকা
রাখছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভ্যন্তরীণ এলাকা থেকে উপকূলের দিকে
প্রবাহিত এই বাতাস উষ্ণ
ও প্রবল বেগের।ওয়েদার
চ্যানেলের তথ্য অনুযায়ী, সাধারণত
শরৎকালে এ বাতাস প্রবাহিত
হয়। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এ
সময় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গাছপালা ও ঝোপঝাড় শুষ্ক
থাকে। ফলে দাবানল ছড়িয়ে
পড়ার আশঙ্কা বেড়ে যায়।পূর্বাভাসদাতারা
জানিয়েছেন, উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৯০
কিলোমিটার পর্যন্ত উঠেছিল। শুক্রবার বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকার আশঙ্কা
ছিল। আগুনের বিস্তার বাড়িয়ে দিতে পারে—এমন
উচ্চ তাপমাত্রা ও কম আর্দ্রতার
পরিস্থিতি শনিবার রাত পর্যন্ত অব্যাহত
থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।প্রবল
বাতাসে বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ
ছড়িয়ে আগুন আরও ছড়িয়ে
পড়ার আশঙ্কা রয়েছে। এ ঝুঁকি কমাতে
কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণের পদক্ষেপ নিচ্ছে। এর ফলে লস
অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার মানুষ
বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছেন।আরও
দুটি
দাবানল নিয়ন্ত্রণে লড়াইক্যালিফোর্নিয়ায়
আরও দুটি দাবানল নিয়ন্ত্রণে
কাজ করছেন দমকলকর্মীরা। এর একটি ব্রাইসন
ফায়ার। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির
মালিবু সমুদ্রসৈকত এলাকার উপকণ্ঠে আগুনটির সূত্রপাত হয়। ক্যাল ফায়ারের
তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এতে প্রায় ৫৯
হেক্টর (১৪৭ একর) এলাকা
পুড়ে গেছে। আগুনের ১৭ শতাংশ নিয়ন্ত্রণে
আনা সম্ভব হয়েছে।অন্যদিকে,
সান দিয়েগো কাউন্টিতে হেন্ডারসন ফায়ারে শুক্রবার পর্যন্ত প্রায় ৮৪২ হেক্টর (২
হাজার ৮০ একর) এলাকা
পুড়ে গেছে। ক্যাল ফায়ার জানিয়েছে, আগুনের ২০ শতাংশ নিয়ন্ত্রণে
এসেছে।এই
দাবানলে মেরিন কোরের ক্যাম্প পেন্ডলটন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকটি
মহাসড়ক বন্ধ করে দেওয়া
হয়েছে।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত