প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
পদোন্নতি বঞ্চনা পেরিয়ে পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে মীর আশরাফ
দুলাল সরকার, স্টাফ রিপোর্টার ||
দীর্ঘ
১৬ বছর পদোন্নতি থেকে
বঞ্চিত থাকার পর বাংলাদেশ পুলিশের
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন মীর
আশরাফ আলী। তাঁকে রাজশাহী
রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি)
হিসেবে মনোনীত করা হয়েছে। ২০২৪
সালের ৫ আগস্টের রাজনৈতিক
পটপরিবর্তনের পর তিন দফা
পদোন্নতি পেয়ে ডিআইজি পদে
উন্নীত হন বগুড়ার এই
পুলিশ কর্মকর্তা।১৭তম
বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ
পুলিশে যোগ দেন মীর
আশরাফ আলী। দীর্ঘ কর্মজীবনে
পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।
পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয়
দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন।গত
দুই বছর পুলিশের স্পেশাল
ব্রাঞ্চ (এসবি) ও সিটিএসবি-তে
ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তাঁকে
রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়। এরপর
স্বল্প সময়ের জন্য রেলওয়ে রেঞ্জের
ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান
থেকে এবার তাঁকে রাজশাহী
রেঞ্জের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।বগুড়া
সদর উপজেলার সন্তান মীর আশরাফ আলীর
শিক্ষাজীবনও কেটেছে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে। বগুড়া জেলা স্কুল থেকে
এসএসসি এবং বগুড়া সরকারি
আজিজুল হক কলেজ থেকে
এইচএসসি পাস করেন। পরে
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও
এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি।পুলিশের
দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। এ
ছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় উন্নততর
প্রশিক্ষণ গ্রহণ করেন।দীর্ঘদিনের
কর্ম-অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং পুলিশের গুরুত্বপূর্ণ
ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে রাজশাহী রেঞ্জের
দায়িত্ব নিতে যাচ্ছেন মীর
আশরাফ আলী। নতুন কর্মস্থলে
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত
করার পাশাপাশি পুলিশি সেবায় পেশাদারিত্ব ও জবাবদিহি প্রতিষ্ঠার
ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ
হয়ে উঠবে বলে প্রত্যাশা
করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত