Ctn Tv

আর্কাইভ দেখুন

কবি গোলাম মোস্তফার জানাজায় ইমামতি করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ

কবি গোলাম মোস্তফার জানাজায় ইমামতি করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ

বাংলা সাহিত্যে ইসলামী সাহিত্যচর্চার ক্ষেত্রে কবি গোলাম মোস্তফার অবদান গুরুত্বপূর্ণ। তাঁর সাহিত্যকর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন ভাষাবিদ ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। তাঁদের সম্পর্ক ছিল সাহিত্য ও জ্ঞানচর্চার পাশাপাশি ব্যক্তিগত স্নেহ-শ্রদ্ধারও।ড. মুহম্মদ শহীদুল্লাহর স্মৃতিচারণ থেকে জানা যায়, ১৯১৭ সালের ডিসেম্বর মাসে কলকাতার মোসলেম ইনস্টিটিউটে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মিলনের দ্বিতীয় অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। ওই সভায় গোলাম মোস্তফা ‘কবি ও বৈজ্ঞানিক’ শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করেন।প্রবন্ধটি ড. মুহম্মদ শহীদুল্লাহর এতটাই ভালো লেগেছিল যে তিনি নিজের গলার হার খুলে গোলাম মোস্তফার গলায় পরিয়ে দেন। পরে প্রবন্ধটি ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’র প্রথম বর্ষের প্রথম সংখ্যায় প্রকাশিত হয়। সংখ্যাটি ছিল বৈশাখ, ১৩২৫।কবি ও বৈজ্ঞানিক প্রবন্ধের উপসংহারে গোলাম মোস্তফা কবিতার সৌন্দর্য উপলব্ধির বিষয়ে লিখেছিলেনমোটের উপর কবির কবিতা বুঝিতে হইলে কবির মত হইয়া বুঝিতে হইবে। বৈজ্ঞানিকের সার্চলাইট (Search-light) দ্বারা কবিতার সৌন্দর্য্য দেখিতে গেলে, সৌন্দর্য্য ধরা পড়িবে না উহাতে সৌন্দর্যের বিলোপ সাধন করা হইবে মাত্র।তিনি উদাহরণ দিয়ে বোঝান, কোনো সৌন্দর্যকে খণ্ড খণ্ড করে বিশ্লেষণ করলে তার সামগ্রিক সৌন্দর্য অনেক সময় উপলব্ধি করা যায় না। কবিতার ক্ষেত্রেও সৌন্দর্যকে সামগ্রিকভাবে উপলব্ধি করার কথা বলেন তিনি।সাহিত্য পত্রিকায় গোলাম মোস্তফাবঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’র প্রথম বর্ষেই গোলাম মোস্তফার বউ কথা কও কবিতা প্রকাশিত হয়।পরবর্তী সংখ্যাগুলোতেও তাঁর একাধিক কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়।দ্বিতীয় বর্ষে (১৩২৬) প্রকাশিত হয় ‘আনোয়ারা’ এবং ‘প্রেমের সাধনা’। ‘আনোয়ারা’ ছিল পণ্ডিত নজিবুর রহমানের ‘আনোয়ারা’ উপন্যাসের সমালোচনা।তৃতীয় বর্ষে (১৩২৭) প্রকাশিত হয় ইসলাম প্রচার, ‘ভূষণ’, ‘মরুর মহিমা’ ও ‘শিরচ্ছেদ’। ইসলাম প্রচার’ রচনাটি টি. ডব্লিউ. আর্নল্ডের The Preaching of Islam অবলম্বনে লেখা।চতুর্থ বর্ষে (১৩২৮) প্রকাশিত হয় ‘নববর্ষে’, ‘পরপারের কামনা’ ও ‘প্রার্থনা’।ড. মুহম্মদ শহীদুল্লাহ ১৩২৭ সাল পর্যন্ত ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’র যুগ্ম সম্পাদক ছিলেন। অন্য সম্পাদক ছিলেন ভোলার কবি মোহাম্মদ মোজাম্মেল হক। পরে ড. শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার পদে যোগ দিয়ে ঢাকায় চলে গেলে ১৩২৮ সালে মোজাম্মেল হক এককভাবে সম্পাদকের দায়িত্ব পালন করেন।আল-এসলাম-এও প্রকাশিত হয়েছিল তাঁর লেখা১৩২২ থেকে ১৩২৬ সাল পর্যন্ত ড. মুহম্মদ শহীদুল্লাহ ‘আল-এসলাম’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। ওই সময় পত্রিকাটির বিভিন্ন সংখ্যায় গোলাম মোস্তফার বেশ কিছু কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়।১৩২৩ সালের দ্বিতীয় ভাগে প্রকাশিত কবিতাগুলোর মধ্যে ছিল ‘আজান’, এসগ্রাম’, ‘করুণা-নির্ভর, নারীর প্রতি, বর্ষ-বিদায় ও মিছে চাওয়া।১৩২৪ সালের তৃতীয় ভাগে প্রকাশিত হয় ‘ঈদের চাঁদ’, ‘নববর্ষে’, ‘পল্লীবালা’ ও ‘পিতা-পুত্র’।১৩২৫ সালের চতুর্থ ভাগে প্রকাশিত হয় ‘অপ্রকাশ’, ‘রাবেয়ার প্রার্থনা’, ‘ছোট’র আহ্বান’, ‘পল্লী-বালিকার কলিকাতা বিরাগ’ ও ‘বঙ্গনারী’।১৩২৬ সালের পঞ্চম ভাগে প্রকাশিত হয় ‘অভাগী’, ‘দয়াময়’, ‘বাল্যস্মৃতি’ ও ‘মায়াবী’।এ ছাড়া ‘আল-এসলাম’-এর তৃতীয় ভাগে তাঁর দুটি প্রবন্ধ‘ এসলাম জগৎ’ ও ‘এসলামের স্বরূপ’ প্রকাশিত হয়েছিল।এর মধ্যে ‘পল্লী-বালিকার কলিকাতা বিরাগ’ কবিতাটি পরে তাঁর ‘বুলবুলিস্তান’ গ্রন্থে স্থান পায়।বিশ্বনবী উপহার দিয়েছিলেন শহীদুল্লাহকেগোলাম মোস্তফার ‘বিশ্বনবী’ প্রকাশের সময় ড. মুহম্মদ শহীদুল্লাহ তাঁর জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে চুঁচুড়ায় গিয়েছিলেন। তখন গোলাম মোস্তফা হুগলী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক।ড. শহীদুল্লাহর স্মৃতিচারণ অনুযায়ী, গোলাম মোস্তফা তাঁকে বইটি উপহার দিয়ে বলেছিলেন, এই সর্বপ্রথম আপনাকে বইখানি উপহার দিলাম।বইটির সঙ্গে ড. মুহম্মদ শহীদুল্লাহর একটি প্রশংসাপত্রও সংযুক্ত করেছিলেন গোলাম মোস্তফা।ইসলামী সাহিত্যে অবদানড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করতেন, বাংলা ভাষায় অনেক মুসলমান লেখক ও কবি থাকলেও ইসলামী সাহিত্য রচনায় গোলাম মোস্তফার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।তাঁর শেষদিকের সাহিত্যিক অবদানের মধ্যে ছিল বাংলা উন্নয়ন বোর্ডের আদেশে হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর জীবনী রচনা।গোলাম মোস্তফার লেখা না’তে রাসুলও ড. মুহম্মদ শহীদুল্লাহ বিভিন্ন সভায় শুনেছিলেন। এর মধ্যে ছিললা-ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল এই কলেমা পড়রে আমার পরাণ বুলবুল...আরেকটি কবিতার পঙ্‌ক্তি ছিলতুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবিত সবি...এসব কবিতা শুনে ড. মুহম্মদ শহীদুল্লাহ গোলাম মোস্তফার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তাঁর বিশ্বাস ছিল, আল্লাহ রাহমানুর রাহিম তাঁর নবীভক্ত ও ইসলামসেবী কবি গোলাম মোস্তফার রূহের মাগফিরাত করে তাঁকে জান্নাতে উচ্চস্থান দেবেন।জানাজায় ইমামতি করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহড. মুহম্মদ শহীদুল্লাহর স্মৃতিচারণে গোলাম মোস্তফার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে।তিনি লিখেছিলেন, গোলাম মোস্তফা সাহেব আমার ছোট ভাইয়ের ন্যায় ছিলেন।সেই সম্পর্কের শেষ অধ্যায়টি ছিল আরও আবেগপূর্ণ। কবি গোলাম মোস্তফার মৃত্যুর পর তাঁর জানাজায় ইমামতি করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। তাঁর দাফনেও তিনি অংশ নিয়েছিলেন।সাহিত্যিক সম্পর্কের পাশাপাশি দুই মনীষীর এই ব্যক্তিগত সম্পর্ক বাংলা সাহিত্য ও মুসলিম সাহিত্যচর্চার ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে আছে। লেখক পরিচিতি: মোহাম্মদ নাজমুল হক শামীম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ


যুদ্ধ ইরানকে আরও আত্মবিশ্বাসী করেছে, বলছে মার্কিন গোয়েন্দা সংস্থা

যুদ্ধ ইরানকে আরও আত্মবিশ্বাসী করেছে, বলছে মার্কিন গোয়েন্দা সংস্থা

ছয় মাসের যুদ্ধ ইরানকে দুর্বল করার বদলে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা করে দীর্ঘ সময় সংঘাত চালিয়ে যাওয়ার বিষয়ে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা নিয়ে তেহরান এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। কয়েক মাস ধরে সংঘাত চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে ইরানের।মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন ইঙ্গিতও পাওয়া গেছে যে ইরানের কট্টরপন্থী সরকার সংঘাত আরও বিস্তৃত করার বিষয়টি বিবেচনা করতে পারে। এ কারণে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে হিসাবমার্কিন কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন, আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সংঘাত দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারে ইরান। তেহরানের হিসাব হতে পারে, দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং জ্বালানির উচ্চমূল্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের রাজনৈতিক চাপের মুখে ফেলবে।ট্রাম্প বর্তমানে আলোচনার পরিবর্তে অর্থনৈতিক চাপ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞা আরও কঠোর করা হলে ইরান পাল্টা উত্তেজনা বাড়াতে পারে।ক্ষয়ক্ষতির পরও সামরিক সক্ষমতা ধরে রেখেছে ইরানছয় মাসের সংঘাতে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং হরমুজ প্রণালিকে কৌশলগতভাবে ব্যবহারের সামর্থ্য তেহরানের আত্মবিশ্বাস বাড়িয়েছে।যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির সদস্যদের মতে, ইরান মনে করছে, যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির মতো সক্ষমতা তাদের হাতে এখনো রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ওয়াশিংটনের বড় ধরনের নতুন হামলা চালানোর সক্ষমতাও সীমিত হতে পারে বলে তেহরান মনে করছে।সাইবার হামলার আশঙ্কাসামরিক সংঘাতের পাশাপাশি সাইবার ফ্রন্টও সক্রিয় হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান-সমর্থিত হ্যাকাররা জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ১০০টির বেশি পানি সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়েছিল।এসব হামলায় পানি সরবরাহের নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে না পড়লেও কিছু ক্ষেত্রে কার্যক্রম ব্যাহত হয় বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস অবকাঠামোর প্রতিও আগ্রহ দেখিয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সীমিত মাত্রার হামলাও মার্কিন জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়াতে পারে।মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টাপ্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারেরও চেষ্টা করছে ইরান।মেটা প্ল্যাটফর্মস সম্প্রতি ইরানভিত্তিক কয়েকটি অ্যাকাউন্টের একটি ছোট নেটওয়ার্ক শনাক্ত করেছে। এসব অ্যাকাউন্ট থেকে মার্কিন রাজনীতি ও নির্বাচন নিয়ে প্রচারণা চালানো হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: দ্য ডন


কবি গোলাম মোস্তফার জানাজায় ইমামতি করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ

কবি গোলাম মোস্তফার জানাজায় ইমামতি করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ

যুদ্ধ ইরানকে আরও আত্মবিশ্বাসী করেছে, বলছে মার্কিন গোয়েন্দা সংস্থা

যুদ্ধ ইরানকে আরও আত্মবিশ্বাসী করেছে, বলছে মার্কিন গোয়েন্দা সংস্থা

শাহজালালে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, তিন মাসে ১৫০ কোটি টাকার স্বর্ণ জব্দ

শাহজালালে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, তিন মাসে ১৫০ কোটি টাকার স্বর্ণ জব্দ

নেপাল-তিব্বতে হিমবাহধস ও বন্যায় মৃত ১,২৮৭, নিখোঁজ ৫,০৮৩

নেপাল-তিব্বতে হিমবাহধস ও বন্যায় মৃত ১,২৮৭, নিখোঁজ ৫,০৮৩

নেপালে ২০ হাজার পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ

নেপালে ২০ হাজার পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ

তাওহীদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

তাওহীদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

কেন লন্ডনে থাকতে চেয়েছিলেন বিরাট-আনুশকা, পুরোনো সাক্ষাৎকারে যা বলেছিলেন ড. নেনে

কেন লন্ডনে থাকতে চেয়েছিলেন বিরাট-আনুশকা, পুরোনো সাক্ষাৎকারে যা বলেছিলেন ড. নেনে

শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি, ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি, ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

কায়ুমের রাজনৈতিক সচিবের দায়িত্বে ফয়সাল হোসাইন

কায়ুমের রাজনৈতিক সচিবের দায়িত্বে ফয়সাল হোসাইন