রোববার রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে ‘একটি দক্ষ ও
উৎপাদনশীল বাংলাদেশের জন্য কারিগরি ও
বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) বিষয়ে জাতীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা
বলেন।
মন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে এসে
দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। উন্নত
বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার
কোনো বিকল্প নেই।
এহছানুল হক মিলন বলেন,
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা নিয়েছেন।
সেই লক্ষ্য সামনে রেখে সরকার কারিগরি
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
বিশ্বজুড়ে দক্ষ কারিগরি কর্মীর
চাহিদার কথা তুলে ধরে
তিনি বলেন, প্রবাসী কর্মীরা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান
উৎস। তাঁদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে
বিদেশে পাঠানো গেলে দেশের অর্থনীতি
আরও সমৃদ্ধ হবে।
মন্ত্রী জানান, কারিগরি শিক্ষার সম্প্রসারণে দেশে আরও চারটি
ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ
নেওয়া হচ্ছে। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে
একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে
গড়ে তুলতে পৃথক প্রকল্প নেওয়ার
উদ্যোগ রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। স্বাগত বক্তব্য দেন সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. তরিকুল ইসলাম চৌধুরী।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন