Ctn Tv

মূল পাতা

জাতীয়

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানে নিজের বাসার সামনে থেকে তাঁর গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তথ্য জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রধান হিসেবে কিশোরগঞ্জে এটিই তারেক রহমানের প্রথম সফর।

সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এরপর বেলা সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর বিকেল সোয়া ৩টায় সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ করবেন।

সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

তারেক রহমান জাতীয় প্রধানমন্ত্রীর সফর

আপনার মতামত লিখুন

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
0:00 0:00
1.0x
Ctn Tv

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানে নিজের বাসার সামনে থেকে তাঁর গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তথ্য জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রধান হিসেবে কিশোরগঞ্জে এটিই তারেক রহমানের প্রথম সফর।

সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এরপর বেলা সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর বিকেল সোয়া ৩টায় সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ করবেন।

সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত