Ctn Tv

মূল পাতা

বিনোদন

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে আগ্রহ দুই বাংলার দর্শকদের; এমডি ইকবালের পরিচালনায় শুরু হলো সিনেমার যাত্রা

গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক মধুমিতা সরকারের

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। গুলশানের চামেলী সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে তার।

শনিবার ( আগস্ট) রাজধানীর সোনারগাঁ হোটেলের পদ্মা হলে অনুষ্ঠিত সিনেমাটির শুভ মহরতে অংশ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমিতা। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা গুণী শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। সিনেমাটি ভালো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা-এর পাখি চরিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন।

এমডি ইকবালের পরিচালনায় গুলশানের চামেলী সিনেমাটি একজন যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে বাংলাদেশ ভারতের একাধিক জনপ্রিয় শিল্পী অভিনয় করবেন।

ইতোমধ্যে সিনেমাটির অভিনয়শিল্পীর তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, কাজী হায়াত, সুষ্মিতা সুমি, কিংবদন্তি অভিনেত্রী রোজিনা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আজমেরী হক বাঁধন।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রযোজনায় রয়েছেন জাহাঙ্গীর সিকদার। তিনি জানান, পরিচালক ইকবালের কাছ থেকে গল্প শুনেই সিনেমাটি প্রযোজনার সিদ্ধান্ত নেন। তার আশা, শক্তিশালী গল্প দুই বাংলার তারকাদের উপস্থিতিতে সিনেমাটি দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

বিনোদন সিনেমা ঢাকাই চলচ্চিত্র

আপনার মতামত লিখুন

গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক মধুমিতা সরকারের
0:00 0:00
1.0x
Ctn Tv

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক মধুমিতা সরকারের

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। গুলশানের চামেলী সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে তার।

শনিবার ( আগস্ট) রাজধানীর সোনারগাঁ হোটেলের পদ্মা হলে অনুষ্ঠিত সিনেমাটির শুভ মহরতে অংশ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমিতা। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা গুণী শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। সিনেমাটি ভালো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা-এর পাখি চরিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন।

এমডি ইকবালের পরিচালনায় গুলশানের চামেলী সিনেমাটি একজন যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে বাংলাদেশ ভারতের একাধিক জনপ্রিয় শিল্পী অভিনয় করবেন।

ইতোমধ্যে সিনেমাটির অভিনয়শিল্পীর তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, কাজী হায়াত, সুষ্মিতা সুমি, কিংবদন্তি অভিনেত্রী রোজিনা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আজমেরী হক বাঁধন।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রযোজনায় রয়েছেন জাহাঙ্গীর সিকদার। তিনি জানান, পরিচালক ইকবালের কাছ থেকে গল্প শুনেই সিনেমাটি প্রযোজনার সিদ্ধান্ত নেন। তার আশা, শক্তিশালী গল্প দুই বাংলার তারকাদের উপস্থিতিতে সিনেমাটি দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত