Ctn Tv

মূল পাতা

খেলা

জোড়া গোল দিলেন সালাহ, ট্রাবজোনস্পোরের দারুণ জয়

মিসরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ

তুরস্কে নিজের প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েই জোড়া গোল করলেন মোহাম্মদ সালাহ। মিসরের এই তারকার দুই গোলে ঘরের মাঠ পাপারা পার্কে ইস্তাম্বুল বাসাকসেহিরকে ২-১ গোলে হারিয়েছে ট্রাবজোনস্পোর।

ম্যাচের শুরুতেই গোল করে ট্রাবজোনস্পোরকে এগিয়ে দেন সালাহ। বাসাকসেহিরের গোলরক্ষক মুহামেদ সেঙ্গেজারের কাছ থেকে বল কেড়ে নিয়ে সুযোগ কাজে লাগান তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অবশ্য ম্যাচে সমতা ফেরায় বাসাকসেহির। পেনাল্টি থেকে গোল করেন এলদোর শোমুরোদভ। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আবারও গোলের দেখা পান সালাহ। আর্নেস্ট মুচির বাড়িয়ে দেওয়া পাস ধরে প্রায় ১০ গজ দূর থেকে বল জালে পাঠান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। তাঁর দ্বিতীয় গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় ট্রাবজোনস্পোরের।

ম্যাচের শেষ দিকে ডাইভিংয়ের অভিযোগে সালাহকে হলুদ কার্ড দেখান রেফারি। যোগ করা সময়ে প্রায় ৪৫ গজ দূর থেকে বল ফাঁকা জালে পাঠিয়েছিলেন তিনি। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে হ্যাটট্রিক করা হয়নি তাঁর।

চলতি গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে ট্রাবজোনস্পোরে যোগ দেন লিভারপুলের সাবেক এই তারকা। দুই বছরের চুক্তিতে তাঁর সাপ্তাহিক বেতন ২ লাখ ৮০ হাজার পাউন্ড। ক্লাবটির হয়ে এটি সালাহর তৃতীয় ম্যাচ হলেও শুরুর একাদশে প্রথম সুযোগেই জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন তিনি।

ফুটবল মোহাম্মদ সালাহ ট্রাবজোনস্পোর তুর্কি সুপার লিগ ইস্তাম্বুল বাসাকসেহির

আপনার মতামত লিখুন

জোড়া গোল দিলেন সালাহ, ট্রাবজোনস্পোরের দারুণ জয়
0:00 0:00
1.0x
Ctn Tv

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জোড়া গোল দিলেন সালাহ, ট্রাবজোনস্পোরের দারুণ জয়

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

তুরস্কে নিজের প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েই জোড়া গোল করলেন মোহাম্মদ সালাহ। মিসরের এই তারকার দুই গোলে ঘরের মাঠ পাপারা পার্কে ইস্তাম্বুল বাসাকসেহিরকে ২-১ গোলে হারিয়েছে ট্রাবজোনস্পোর।

ম্যাচের শুরুতেই গোল করে ট্রাবজোনস্পোরকে এগিয়ে দেন সালাহ। বাসাকসেহিরের গোলরক্ষক মুহামেদ সেঙ্গেজারের কাছ থেকে বল কেড়ে নিয়ে সুযোগ কাজে লাগান তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অবশ্য ম্যাচে সমতা ফেরায় বাসাকসেহির। পেনাল্টি থেকে গোল করেন এলদোর শোমুরোদভ। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আবারও গোলের দেখা পান সালাহ। আর্নেস্ট মুচির বাড়িয়ে দেওয়া পাস ধরে প্রায় ১০ গজ দূর থেকে বল জালে পাঠান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। তাঁর দ্বিতীয় গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় ট্রাবজোনস্পোরের।

ম্যাচের শেষ দিকে ডাইভিংয়ের অভিযোগে সালাহকে হলুদ কার্ড দেখান রেফারি। যোগ করা সময়ে প্রায় ৪৫ গজ দূর থেকে বল ফাঁকা জালে পাঠিয়েছিলেন তিনি। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে হ্যাটট্রিক করা হয়নি তাঁর।

চলতি গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে ট্রাবজোনস্পোরে যোগ দেন লিভারপুলের সাবেক এই তারকা। দুই বছরের চুক্তিতে তাঁর সাপ্তাহিক বেতন ২ লাখ ৮০ হাজার পাউন্ড। ক্লাবটির হয়ে এটি সালাহর তৃতীয় ম্যাচ হলেও শুরুর একাদশে প্রথম সুযোগেই জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন তিনি।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত