Ctn Tv

মূল পাতা

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ
ছবি: সংগ্রহ

বৈরী আবহাওয়া উত্তাল সাগরের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরেএফবি বরকতনামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সাগরে দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা সব জেলেই পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

নিখোঁজ জেলেরা হলেন- নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) বেল্লাল (২২)

উদ্ধার হওয়া জেলে ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড়ো হাওয়া বড় ঢেউ ছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ বড় একটি ঢেউ ট্রলারে আঘাত করলে সেটি উল্টে যায়। ব্রিজের ভেতরে আটকে পড়া একজন জেলে প্রায় ২০ মিনিট পর বের হতে সক্ষম হন।

তিনি বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার পর আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে কাছ দিয়ে যাওয়া অন্য একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে। তবে পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এফবি বরকতদুই দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায়। সোমবার বৈরী আবহাওয়া প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি ট্রলার আট জেলেকে উদ্ধার করে।

তিনি জানান, নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বঙ্গোপসাগর বরগুনা পাথরঘাটা ট্রলারডুবি জেলে

আপনার মতামত লিখুন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ
0:00 0:00
1.0x
Ctn Tv

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বৈরী আবহাওয়া উত্তাল সাগরের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরেএফবি বরকতনামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সাগরে দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা সব জেলেই পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

নিখোঁজ জেলেরা হলেন- নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) বেল্লাল (২২)

উদ্ধার হওয়া জেলে ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড়ো হাওয়া বড় ঢেউ ছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ বড় একটি ঢেউ ট্রলারে আঘাত করলে সেটি উল্টে যায়। ব্রিজের ভেতরে আটকে পড়া একজন জেলে প্রায় ২০ মিনিট পর বের হতে সক্ষম হন।

তিনি বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার পর আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে কাছ দিয়ে যাওয়া অন্য একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে। তবে পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এফবি বরকতদুই দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায়। সোমবার বৈরী আবহাওয়া প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি ট্রলার আট জেলেকে উদ্ধার করে।

তিনি জানান, নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত