Ctn Tv

মূল পাতা

জাতীয়

দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে

রাষ্ট্রপতির পদত্যাগে ভিন্ন প্রতিক্রিয়া, জামায়াতের স্বাগত, এনসিপির গ্রেপ্তারের দাবি

বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন। ফাইল ছবি

শফিকুর রহমান বললেন- স্বৈরাচারের কালো ছায়া সরে গেল, সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিরপেক্ষ তদন্ত চায় এনসিপি, এবি পার্টি খেলাফত মজলিস।

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেছেন, দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জরুরি ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদস্যসচিব আখতার হোসেন বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান ঠেকাতে তাঁর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, বিএনপি যদি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে পৃথক বিবৃতিতে রাষ্ট্রপতির পদত্যাগকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পরই তাঁর পদত্যাগ প্রত্যাশিত ছিল, যদিও রাজনৈতিক বাস্তবতায় তিনি এত দিন দায়িত্বে বহাল ছিলেন।

অন্যদিকে এবি পার্টি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। দল দুটি বলেছে, শুধু পদত্যাগ নয়, অভিযোগগুলোরও সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ_রাজনীতি মো_সাহাবুদ্দিন রাষ্ট্রপতির_পদত্যাগ জামায়াতে_ইসলামী এনসিপি ইসলামী_আন্দোলন_বাংলাদেশ এবি_পার্টি বাংলাদেশ_খেলাফত_মজলিস

আপনার মতামত লিখুন

রাষ্ট্রপতির পদত্যাগে ভিন্ন প্রতিক্রিয়া, জামায়াতের স্বাগত, এনসিপির গ্রেপ্তারের দাবি
0:00 0:00
1.0x
Ctn Tv

শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগে ভিন্ন প্রতিক্রিয়া, জামায়াতের স্বাগত, এনসিপির গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

শফিকুর রহমান বললেন- স্বৈরাচারের কালো ছায়া সরে গেল, সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিরপেক্ষ তদন্ত চায় এনসিপি, এবি পার্টি খেলাফত মজলিস।

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেছেন, দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জরুরি ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদস্যসচিব আখতার হোসেন বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান ঠেকাতে তাঁর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, বিএনপি যদি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে পৃথক বিবৃতিতে রাষ্ট্রপতির পদত্যাগকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পরই তাঁর পদত্যাগ প্রত্যাশিত ছিল, যদিও রাজনৈতিক বাস্তবতায় তিনি এত দিন দায়িত্বে বহাল ছিলেন।

অন্যদিকে এবি পার্টি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। দল দুটি বলেছে, শুধু পদত্যাগ নয়, অভিযোগগুলোরও সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত