Ctn Tv

মূল পাতা

জাতীয়

সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব নিয়েছেন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল শিগগির, ৯০ দিনের মধ্যে ভোট: ইসি

নির্বাচন ভবন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগের পর গণমাধ্যমকে ইসি মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোটের সময় একাধিক প্রার্থী থাকলে ভোট গ্রহণ হবে। আর একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

ইসি কর্মকর্তা জানান, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার বা এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারে।

বিদ্যমান সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। ইসি সূত্রে বলা হয়েছে, সংসদের ৩৫০ সদস্যকে ভোটার ধরে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা

শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল পাঁচটার দিকে তাঁর কাছে জমা দেওয়া হয়।

স্পিকার বলেন, তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের কারণ সম্পর্কে স্পিকার বলেন, মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালনে তিনি শারীরিক মানসিকভাবে অসমর্থ হয়ে পদত্যাগ করেছেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

সিইসি ইসি রাষ্ট্রপতির পদ শূন্য সাহাবুদ্দিনের পদত্যাগ স্পিকার হাফিজ উদ্দিন তফসিল

আপনার মতামত লিখুন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল শিগগির, ৯০ দিনের মধ্যে ভোট: ইসি
0:00 0:00
1.0x
Ctn Tv

শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল শিগগির, ৯০ দিনের মধ্যে ভোট: ইসি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগের পর গণমাধ্যমকে ইসি মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোটের সময় একাধিক প্রার্থী থাকলে ভোট গ্রহণ হবে। আর একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

ইসি কর্মকর্তা জানান, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার বা এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারে।

বিদ্যমান সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। ইসি সূত্রে বলা হয়েছে, সংসদের ৩৫০ সদস্যকে ভোটার ধরে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা

শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল পাঁচটার দিকে তাঁর কাছে জমা দেওয়া হয়।

স্পিকার বলেন, তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের কারণ সম্পর্কে স্পিকার বলেন, মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালনে তিনি শারীরিক মানসিকভাবে অসমর্থ হয়ে পদত্যাগ করেছেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত