রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা সবাইকে দেশে ফেরত চায় ঢাকা। একই সঙ্গে তিনি বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না।
মঙ্গলবার দুপুরে
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়
তিনি এসব কথা বলেন।
আন্দালিভ রহমান
পার্থ বলেন, ‘শুধু ক্ষমতাচ্যুত শেখ
হাসিনা নন, পলাতক সবাইকে
ফেরত চায় ঢাকা।’ তিনি
বলেন, গণমাধ্যমের ওপর সরকারের কোনো
নিয়ন্ত্রণ থাকবে না।
দেশের আইনশৃঙ্খলা
পরিস্থিতি নিয়ে কথা বলতে
গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বলেন, গত ছয় মাসে
দেশে কোনো গুমের ঘটনা
ঘটেনি।
সারের মজুত
নিয়েও কথা বলেন তিনি।
তাঁর ভাষ্য, দেশে সারের পর্যাপ্ত
মজুত রয়েছে এবং কোনো সংকট
নেই। তবে কিছু এলাকায়
সার বিতরণে অনিয়ম হচ্ছে বলে জানান তিনি।
বর্তমান সরকারের
রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আন্দালিভ রহমান বলেন, কোনো স্বাভাবিক সময়ে
বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। নানা বিষয় মিলিয়ে
সরকার একটি স্পর্শকাতর সময়
পার করছে। দেশের মানুষ সরকারের সঙ্গে থাকলে সরকার সামনে এগিয়ে যেতে পারবে বলেও
মন্তব্য করেন তিনি।
বুদ্ধিবৃত্তিক পরিসরে ফ্যাসিজম প্রতিষ্ঠার চেষ্টা নিয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, যারা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া উপায় নেই।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন