Ctn Tv

মূল পাতা

রাজনীতি

এখন থেকে এককভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করবে দলটি

১১ দলীয় জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে অংশ নেয় খেলাফত মজলিস। আজ শনিবার সকালে। ছবি: সংগৃহীত

১১ দলীয় নির্বাচনী ঐক্যের কোনো কর্মসূচিতে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই ঐক্যের কার্যকারিতা শেষ হয়েছে বলে মনে করছে খেলাফত মজলিস। তাই এখন থেকে জোটের সব কর্মসূচি থেকে বিরত থেকে দলটি নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করবে। তবে দেশ, জাতি ইসলামের স্বার্থে ভবিষ্যতে প্রয়োজন হলে বৃহত্তর জাতীয় ঐক্যের উদ্যোগে অংশ নেওয়ার কথাও জানিয়েছে দলটি।

খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী বলেন, দলটি ভবিষ্যতে এককভাবে কর্মসূচি দেবে। তবে প্রয়োজনে অন্য দলের নেতারা এসব কর্মসূচিতে বক্তব্য রাখতে পারবেন এবং খেলাফত মজলিসের নেতারাও অন্য দলের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

অধিবেশনে সরকারের সমালোচনা করে নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ গণভোটের পূর্ণাঙ্গ রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তারা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদী অপশক্তির বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

ছাড়া গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী সেপ্টেম্বরে বিভাগীয় শহর জেলা সদরে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তও নিয়েছে দলটি।

তবে বাংলাদেশ খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্যের সদস্য হিসেবে রয়েছে।

বাংলাদেশ খেলাফত_মজলিস ১১_দলীয়_ঐক্য রাজনীতি জুলাই_সনদ সংবিধান_সংস্কার গণসমাবেশ

আপনার মতামত লিখুন

১১ দলীয় জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস
0:00 0:00
1.0x
Ctn Tv

শনিবার, ২৫ জুলাই ২০২৬

১১ দলীয় জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

১১ দলীয় নির্বাচনী ঐক্যের কোনো কর্মসূচিতে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই ঐক্যের কার্যকারিতা শেষ হয়েছে বলে মনে করছে খেলাফত মজলিস। তাই এখন থেকে জোটের সব কর্মসূচি থেকে বিরত থেকে দলটি নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করবে। তবে দেশ, জাতি ইসলামের স্বার্থে ভবিষ্যতে প্রয়োজন হলে বৃহত্তর জাতীয় ঐক্যের উদ্যোগে অংশ নেওয়ার কথাও জানিয়েছে দলটি।

খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী বলেন, দলটি ভবিষ্যতে এককভাবে কর্মসূচি দেবে। তবে প্রয়োজনে অন্য দলের নেতারা এসব কর্মসূচিতে বক্তব্য রাখতে পারবেন এবং খেলাফত মজলিসের নেতারাও অন্য দলের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

অধিবেশনে সরকারের সমালোচনা করে নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ গণভোটের পূর্ণাঙ্গ রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তারা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদী অপশক্তির বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

ছাড়া গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী সেপ্টেম্বরে বিভাগীয় শহর জেলা সদরে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তও নিয়েছে দলটি।

তবে বাংলাদেশ খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্যের সদস্য হিসেবে রয়েছে।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত