Ctn Tv

মূল পাতা

মতামত

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক: মো: তুষার পাঠান পলাশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণসহ যেকোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।’

তিনি বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা পরে দেখা যাবে।

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন। উন্নত চিকিৎসার জন্য তাঁর সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটিতে বঙ্গভবনের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাষ্ট্রপতি সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তাঁর হৃদ্‌রোগজনিত দুর্বলতার পাশাপাশি স্নায়বিক সমস্যাও ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপনার মতামত লিখুন

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
0:00 0:00
1.0x
Ctn Tv

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিবেদক: মো: তুষার পাঠান পলাশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণসহ যেকোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।’

তিনি বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা পরে দেখা যাবে।

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন। উন্নত চিকিৎসার জন্য তাঁর সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটিতে বঙ্গভবনের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাষ্ট্রপতি সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তাঁর হৃদ্‌রোগজনিত দুর্বলতার পাশাপাশি স্নায়বিক সমস্যাও ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত