Ctn Tv

মূল পাতা

সরক দূর্ঘটনা

ছেলের বিয়ের বাজার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি: সংগ্রহ

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ছেলের বিয়ের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়েছিলেন তাঁরা। বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ মোড়ে দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের আনোয়ার মালিথা (৫৭) তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৪৫)

স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে। উপলক্ষে কেনাকাটা করতে বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ঈশ্বরদী বাজারের দিকে যাচ্ছিলেন। আলহাজ্ মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন আনোয়ার মালিথা স্বপ্না খাতুন। সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। গুরুতর আহত আনোয়ার মালিথাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছেলের বিয়ের বাজার করতে বের হয়ে স্বামী-স্ত্রীর একসঙ্গে এমন মৃত্যুতে সাহাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। যে বাড়িতে বিয়েকে ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছেলের বিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ঈশ্বরদী সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

ছেলের বিয়ের বাজার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
0:00 0:00
1.0x
Ctn Tv

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ছেলের বিয়ের বাজার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ছেলের বিয়ের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়েছিলেন তাঁরা। বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ মোড়ে দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের আনোয়ার মালিথা (৫৭) তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৪৫)

স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে। উপলক্ষে কেনাকাটা করতে বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ঈশ্বরদী বাজারের দিকে যাচ্ছিলেন। আলহাজ্ মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন আনোয়ার মালিথা স্বপ্না খাতুন। সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। গুরুতর আহত আনোয়ার মালিথাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছেলের বিয়ের বাজার করতে বের হয়ে স্বামী-স্ত্রীর একসঙ্গে এমন মৃত্যুতে সাহাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। যে বাড়িতে বিয়েকে ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত