Ctn Tv

মূল পাতা

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ইরানের

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ইরানের
জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার ছবি

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জর্ডান, বাহরাইন কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই এসব হামলা পরিচালনা করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জর্ডানের আজরাক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর আবাসন কল্যাণ ভবন এবং সরঞ্জাম সংরক্ষণের গুদাম লক্ষ্য করে সকালে হামলা চালানো হয়। একই সঙ্গে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটির সরঞ্জাম গুদাম বিমান রক্ষণাবেক্ষণের হ্যাঙ্গারেও ড্রোন আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরান।

ছাড়া কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায়ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত পৃথক এক বিবৃতিতে বলা হয়, ওই ঘাঁটির গোলাবারুদের ডিপো এবং স্থলবাহিনীর রসদ সংরক্ষণাগারকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।

সূত্র: ইরানের সামরিক বাহিনীর বিবৃতি, তাসনিম নিউজ এজেন্সি।

মার্কিন সামরিক ড্রোন হামলা ইরানের সামরিক বাহিনী

আপনার মতামত লিখুন

জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ইরানের
0:00 0:00
1.0x
Ctn Tv

বুধবার, ২২ জুলাই ২০২৬

জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ইরানের

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জর্ডান, বাহরাইন কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই এসব হামলা পরিচালনা করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জর্ডানের আজরাক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর আবাসন কল্যাণ ভবন এবং সরঞ্জাম সংরক্ষণের গুদাম লক্ষ্য করে সকালে হামলা চালানো হয়। একই সঙ্গে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটির সরঞ্জাম গুদাম বিমান রক্ষণাবেক্ষণের হ্যাঙ্গারেও ড্রোন আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরান।

ছাড়া কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায়ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত পৃথক এক বিবৃতিতে বলা হয়, ওই ঘাঁটির গোলাবারুদের ডিপো এবং স্থলবাহিনীর রসদ সংরক্ষণাগারকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।

সূত্র: ইরানের সামরিক বাহিনীর বিবৃতি, তাসনিম নিউজ এজেন্সি।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত