Ctn Tv

মূল পাতা

জাতীয়

দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ, রাজনৈতিক চাপের প্রসঙ্গ নেই

পদত্যাগপত্রে অসুস্থতার বিস্তারিত জানালেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সাবেক রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে নিজের গুরুতর শারীরিক অসুস্থতার কথা পদত্যাগপত্রে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। এর আগে তাঁর হৃদ্‌যন্ত্রে বাইপাস অস্ত্রোপচারও করা হয়েছে।

পদত্যাগপত্রে আরও বলা হয়, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে মাঝেমধ্যে তিনি হঠাৎ অল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন, যা রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, শারীরিক ও মানসিক সক্ষমতা হ্রাস পাওয়ায় দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ, সরকারের সঙ্গে মতপার্থক্য বা অন্য কোনো রাজনৈতিক কারণের কথা তিনি চিঠিতে উল্লেখ করেননি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ শূন্য পদত্যাগ জাতীয়_সংসদ বাংলাদেশ_রাজনীতি মো_সাহাবুদ্দিন অটোনমিক_নিউরোপ্যাথি বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পদত্যাগপত্রে অসুস্থতার বিস্তারিত জানালেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
0:00 0:00
1.0x
Ctn Tv

শনিবার, ২৫ জুলাই ২০২৬

পদত্যাগপত্রে অসুস্থতার বিস্তারিত জানালেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে নিজের গুরুতর শারীরিক অসুস্থতার কথা পদত্যাগপত্রে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। এর আগে তাঁর হৃদ্‌যন্ত্রে বাইপাস অস্ত্রোপচারও করা হয়েছে।

পদত্যাগপত্রে আরও বলা হয়, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে মাঝেমধ্যে তিনি হঠাৎ অল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন, যা রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, শারীরিক ও মানসিক সক্ষমতা হ্রাস পাওয়ায় দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ, সরকারের সঙ্গে মতপার্থক্য বা অন্য কোনো রাজনৈতিক কারণের কথা তিনি চিঠিতে উল্লেখ করেননি।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত