Ctn Tv

মূল পাতা

পরবাস

নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের কৃতি সন্তান, নিজ এলাকার মানুষের পাশে ‘ওসমান গাজী ফাউন্ডেশন’

বিদেশের মাটিতে সাফল্য, টানা দ্বিতীয়বার স্পেন-বাংলাদেশ চেম্বারের সভাপতি সোহেল গাজী

স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি

নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের বাগবাড়ি গ্রামের কৃতি সন্তান সোহেল গাজী টানা দ্বিতীয়বারের মতো স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে তাঁর এই সাফল্যে গর্বিত নিজ এলাকার মানুষ।

সোহেল গাজী নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নের বাগবাড়ি গ্রামের গাজীবাড়ির আলহাজ্ব ওসমান গাজী মেজো ছেলে। তিনি আলহাজ্ব ওসমান গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ব্যবসা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব ওসমান গাজী ফাউন্ডেশনের মাধ্যমে বাগবাড়ি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন সময়ে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও ফাউন্ডেশনটি অংশগ্রহণ করে আসছে।

বিদেশে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় সোহেল গাজী নিজ এলাকার মানুষের কাছেও প্রশংসিত। স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে টানা দ্বিতীয়বার দায়িত্ব পাওয়াকে তাঁর কর্মদক্ষতা নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোহেল গাজীর এই অর্জনে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়ন বাগবাড়ি গ্রামের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা করছেন, ভবিষ্যতেও তিনি দেশের মানুষের জন্য কাজ করবেন এবং নিজ এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বাংলাদেশ সোহেলগাজী স্পেনবাংলাদেশচেম্বারঅবকমার্স নরসিংদী পাঁচদোনা বাগবাড়ি ওসমানগাজীফাউন্ডেশন প্রবাসীসাফল্য

আপনার মতামত লিখুন

বিদেশের মাটিতে সাফল্য, টানা দ্বিতীয়বার স্পেন-বাংলাদেশ চেম্বারের সভাপতি সোহেল গাজী
0:00 0:00
1.0x
Ctn Tv

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিদেশের মাটিতে সাফল্য, টানা দ্বিতীয়বার স্পেন-বাংলাদেশ চেম্বারের সভাপতি সোহেল গাজী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের বাগবাড়ি গ্রামের কৃতি সন্তান সোহেল গাজী টানা দ্বিতীয়বারের মতো স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে তাঁর এই সাফল্যে গর্বিত নিজ এলাকার মানুষ।

সোহেল গাজী নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নের বাগবাড়ি গ্রামের গাজীবাড়ির আলহাজ্ব ওসমান গাজী মেজো ছেলে। তিনি আলহাজ্ব ওসমান গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ব্যবসা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব ওসমান গাজী ফাউন্ডেশনের মাধ্যমে বাগবাড়ি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন সময়ে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও ফাউন্ডেশনটি অংশগ্রহণ করে আসছে।

বিদেশে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় সোহেল গাজী নিজ এলাকার মানুষের কাছেও প্রশংসিত। স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে টানা দ্বিতীয়বার দায়িত্ব পাওয়াকে তাঁর কর্মদক্ষতা নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোহেল গাজীর এই অর্জনে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়ন বাগবাড়ি গ্রামের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা করছেন, ভবিষ্যতেও তিনি দেশের মানুষের জন্য কাজ করবেন এবং নিজ এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত