Ctn Tv

মূল পাতা

অর্থনীতি

রেগুলেটরি সুপারিশ না দেওয়ার অভিযোগ

সাকিবের মোনার্ক হোল্ডিংসের সনদ নবায়নে ডিএসইকে ব্যাখ্যা দিতে বলবে বিএসইসি

সিটিএন গ্রাফিক্স

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়নকে কেন্দ্র করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঘটনায় ডিএসইর কাছে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণভাবে যাচাই না করেই ডিএসই নিবন্ধন সনদ নবায়নের পক্ষে সুপারিশ করে। পরে তথ্য চাওয়া হলে প্রয়োজনীয় তথ্য পাঠালেও নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট রেগুলেটরি মতামত দেয়নি সংস্থাটি।

বিএসইসি জানিয়েছে, চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ রেগুলেটরি মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে স্পষ্ট সুপারিশ কমিশনে পাঠাতে ডিএসইকে নির্দেশ দেওয়া হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র আবুল কালাম বলেন, বিধিমালা অনুযায়ী ধরনের বিষয়ে ডিএসইর সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তা না করায় ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোনার্ক হোল্ডিংসের মালিকানায় সাকিব আল হাসানসহ আরও কয়েকজন রয়েছেন। প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ নবায়নের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বের নিয়ন্ত্রক ব্যবস্থা মামলার তথ্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

অর্থনীতি ডিএসই সাকিবআলহাসান শেয়ারবাজার

আপনার মতামত লিখুন

সাকিবের মোনার্ক হোল্ডিংসের সনদ নবায়নে ডিএসইকে ব্যাখ্যা দিতে বলবে বিএসইসি
0:00 0:00
1.0x
Ctn Tv

শনিবার, ০১ আগস্ট ২০২৬

সাকিবের মোনার্ক হোল্ডিংসের সনদ নবায়নে ডিএসইকে ব্যাখ্যা দিতে বলবে বিএসইসি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়নকে কেন্দ্র করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঘটনায় ডিএসইর কাছে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণভাবে যাচাই না করেই ডিএসই নিবন্ধন সনদ নবায়নের পক্ষে সুপারিশ করে। পরে তথ্য চাওয়া হলে প্রয়োজনীয় তথ্য পাঠালেও নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট রেগুলেটরি মতামত দেয়নি সংস্থাটি।

বিএসইসি জানিয়েছে, চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ রেগুলেটরি মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে স্পষ্ট সুপারিশ কমিশনে পাঠাতে ডিএসইকে নির্দেশ দেওয়া হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র আবুল কালাম বলেন, বিধিমালা অনুযায়ী ধরনের বিষয়ে ডিএসইর সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তা না করায় ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোনার্ক হোল্ডিংসের মালিকানায় সাকিব আল হাসানসহ আরও কয়েকজন রয়েছেন। প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ নবায়নের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বের নিয়ন্ত্রক ব্যবস্থা মামলার তথ্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

Ctn Tv

কপিরাইট © ২০২৬ Ctn Tv । সর্বস্বত্ব সংরক্ষিত