জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমন-পীড়নে সংশ্লিষ্টতার অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)।
রোববার দুপুরে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে
এ অভিযোগ জমা দেন দলটির
সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান।
অভিযোগ দাখিলের
পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসিনুর রহমান বলেন, জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১ হাজার ৪০০
মানুষ নিহত এবং হাজার
হাজার মানুষ আহত হয়েছেন। দেশের
রাষ্ট্রপতি হিসেবে তৎকালীন সময়ে মো. সাহাবুদ্দিন
এসব ঘটনা দেখেও কোনো
কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন
তিনি।
বিএপির সভাপতি
বলেন, রাষ্ট্রপতি হিসেবে ওই সময়ে মো.
সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারতেন। কিন্তু
তিনি তা করেননি। ফলে
জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যার
দায় তিনি এড়াতে পারেন
না।
হাসিনুর রহমান
বলেন, ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
দায়বদ্ধতার নীতির ভিত্তিতে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে এই অভিযোগ আনা
হয়েছে।
বিএপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি সঠিকভাবে তদন্ত করবে এবং এর মাধ্যমে জুলাই বিপ্লবের ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন