সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন- এমন তথ্য নিয়ে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার বিকেলে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য
সাক্ষাতে দুই
দেশের
দ্বিপাক্ষিক সম্পর্ক ও
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়
নিয়ে
আলোচনা
হয়।
বৈঠকে
বাংলাদেশ অনুরোধ
জানায়,
পলাতক
শেখ
হাসিনাসহ কার্যক্রম-নিষিদ্ধ কোনো
সংগঠনের ব্যক্তি যেন
ভারতের
ভূখণ্ড
ব্যবহার করে
রাজনৈতিক বক্তব্য বা
বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো
কর্মকাণ্ড পরিচালনা করতে
না
পারে।
হুমায়ুন কবির
বলেন,
এ
ধরনের
কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত
সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে
পারে।
জবাবে
ভারতীয়
হাইকমিশনার বিষয়টি
গুরুত্বের সঙ্গে
বিবেচনা করে
প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া
এবং
এ
বিষয়ে
সচেষ্ট
থাকার
আশ্বাস
দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন। বৈঠকে উভয়পক্ষ নিয়মিত সংলাপ, গঠনমূলক সম্পৃক্ততা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন