Ctn Tv

হাসিনার কর্মকাণ্ডে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে: ত্রিবেদীকে হুমায়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন- এমন তথ্য নিয়ে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ অনুরোধ জানায়, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম-নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে।হুমায়ুন কবির বলেন, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন। বৈঠকে উভয়পক্ষ নিয়মিত সংলাপ, গঠনমূলক সম্পৃক্ততা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করে।

হাসিনার কর্মকাণ্ডে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে: ত্রিবেদীকে হুমায়ুন