Ctn Tv

বিয়ের উৎসবে মালাইকা, আপন জুয়েলার্সের নতুন ক্যাম্পেইন

বিয়ের মৌসুমের উৎসব ও আনন্দকে কেন্দ্র করে নতুন ক্যাম্পেইন শুরু করেছে জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্স। ‘আপন ওয়েডিং মুনসুন’ শিরোনামের এ আয়োজনে কেন্দ্রীয় মুখ হিসেবে থাকছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী। ক্যাম্পেইনে তাঁর সঙ্গে রয়েছেন মডেল রাজ মানিয়া।বিয়ে ও উৎসবের নানা আয়োজনে দেশের মানুষের সঙ্গে আপন জুয়েলার্সের সম্পর্ক দীর্ঘদিনের। প্রায় চার দশকের পথচলায় প্রতিষ্ঠানটি জুয়েলারি পণ্য ও সেবার পাশাপাশি ঐতিহ্য ও রুচির একটি পরিচিত নাম হয়ে উঠেছে। সময়ের সঙ্গে আধুনিক নকশা ও নতুন ভাবনা যুক্ত হলেও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।এই ধারাবাহিকতায় সাজানো হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন’। ক্যাম্পেইনে বিয়েকে শুধু সামাজিক আয়োজন হিসেবে নয়, বরং বাঙালির সংস্কৃতি, পারিবারিক বন্ধন, আবেগ ও উৎসবের সঙ্গে যুক্ত একটি বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরা হয়েছে।জিঙ্গেল, নৃত্য ও কোরিওগ্রাফির সমন্বয়ে নির্মিত হয়েছে ক্যাম্পেইনের থিমেটিক বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন নির্মাতা মেহেদি হাছিব। এতে মালাইকা চৌধুরীর উপস্থিতি বিয়ের মৌসুমের উৎসবমুখর আবহকে আরও প্রাণবন্ত করেছে। সংগীত ও নৃত্যের মাধ্যমে নতুন প্রজন্মের উদযাপনের সঙ্গে আপন জুয়েলার্সের দীর্ঘদিনের ঐতিহ্যের যোগসূত্র তুলে ধরা হয়েছে।তবে বিজ্ঞাপনেই শেষ হচ্ছে না এ আয়োজন। ‘আপন ওয়েডিং মুনসুন’ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাখা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন—Dance Challenge’। বিজ্ঞাপনে প্রদর্শিত নাচ অনুসরণ করে অংশগ্রহণকারীরা নিজেদের পরিবেশনার ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিও ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে প্রকাশের সময় Apon Jewellers-কে ট্যাগ করতে হবে।এই ডান্স চ্যালেঞ্জ থেকে নির্বাচিত সেরা ১০ জন অংশগ্রহণকারীর জন্য থাকছে আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। এর মাধ্যমে ক্যাম্পেইনে দর্শকদের সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। আপন জুয়েলার্সের নতুন এ উদ্যোগে একদিকে যেমন বিয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সম্পর্ক ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে, অন্যদিকে নতুন প্রজন্মের সৃজনশীলতাকেও যুক্ত করা হয়েছে। ঐতিহ্য, আধুনিক উপস্থাপনা ও দর্শকের অংশগ্রহণ—এই তিনের সমন্বয়েই সাজানো হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন’।

বিয়ের উৎসবে মালাইকা, আপন জুয়েলার্সের নতুন ক্যাম্পেইন