Ctn Tv

ওমর ফারুক ভূঁইয়ার প্রার্থিতায় আমলাবো ইউনিয়নে উৎসবের আমেজ

নরসিংদীর বেলাব উপজেলার আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মো. ওমর ফারুক ভূঁইয়া। তাঁর প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকাবাসীর কাছে ওমর ফারুক ভূঁইয়া একজন নির্ভীক, সৎ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আমলাবো ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় যুবদলের এক নেতা বলেন, দীর্ঘদিন ধরে ওমর ফারুক ভূঁইয়া আমলাব ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে আসছেন। এ কারণে ইউনিয়নের পাশাপাশি বেলাব উপজেলা জুড়েও তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের আগ্রহ ও সমর্থনে আমলাব ইউনিয়নে এখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।আমলাবো ইউনিয়নের এক স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ওমর ফারুক ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে আছেন। সুখে-দুঃখে তাঁকে আমরা কাছে পেয়েছি। তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমরা আশাবাদী, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন।আমলাবো ইউনিয়নের এক মসজিদের ইমাম বলেন, মানুষের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময় তিনি সহযোগিতার চেষ্টা করেন। চেয়ারম্যান হিসেবে এমন একজনকে আমরা চাই, যিনি মানুষের কথা শুনবেন এবং সবার জন্য কাজ করবেন।নিজের প্রার্থিতার বিষয়ে মো. ওমর ফারুক ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে আমলাবো ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যেই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ আমাকে সুযোগ দিলে সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের জন্য কাজ করতে চাই। স্থানীয়রা বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আমলাবো ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে আলোচনা আরও বাড়তে পারে।

ওমর ফারুক ভূঁইয়ার প্রার্থিতায় আমলাবো ইউনিয়নে উৎসবের আমেজ