Ctn Tv

৫০ বছরের হুমকি মোকাবিলায় কৌশল সাজাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই আগামী ৫০ বছরের সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা কৌশল সাজানোর কথা জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবন আল-রেজা বলেছেন, সাম্প্রতিক সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের হুমকিগুলো পর্যালোচনা করা হচ্ছে।স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) এক বক্তব্যে ইরানের প্রতিরক্ষাপ্রধান বলেন, শত্রুপক্ষ সম্পর্কে তেহরান ব্যাপক গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এর মাধ্যমে তাদের কৌশলগত ধরণ ও কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া গেছে।তিনি বলেন, সাম্প্রতিক অভিজ্ঞতা ইরানকে নিজেদের অগ্রাধিকার ও মনোযোগের ক্ষেত্রগুলো পুনর্বিবেচনা করতে সহায়তা করেছে। একই সঙ্গে ভবিষ্যতের কর্মপন্থাও আরও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হচ্ছে।মজিদ ইবন আল-রেজা জানান, শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তু সতর্কতার সঙ্গে চিহ্নিত ও মূল্যায়ন করা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য অভিযান পরিচালনাকারী বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, সুনির্দিষ্ট হিসাব-নিকাশ এবং লক্ষ্যবস্তু ব্যবস্থাপনার কার্যকর কৌশলের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষকে বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে।ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দাবি, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান অত্যন্ত দক্ষতার সঙ্গে লড়াই করেছে। অন্যদিকে, এই সংঘাতে শত্রুপক্ষকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

৫০ বছরের হুমকি মোকাবিলায় কৌশল সাজাচ্ছে ইরান