Ctn Tv

বিপ্লবের দুই সন্তানের আকিকায় মন্ত্রী-এমপিসহ হাজারো অতিথি

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের দুই সন্তান আইহান সরকার ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান, কয়েকজন সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।আকিকা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা আইহান সরকার ও ইহান সরকারের জন্য শুভকামনা জানান। তাঁদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।কয়েক হাজার অতিথির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও অংশ নেন।

বিপ্লবের দুই সন্তানের আকিকায় মন্ত্রী-এমপিসহ হাজারো অতিথি