কালীগঞ্জে বিএনপি নেতা বাবলুর বিরুদ্ধে জমি দখল ও মাদকের অভিযোগে মানববন্ধন
গাজীপুরের কালীগঞ্জ
উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু এবং তাঁর দুই
ভাই আনিসুর রহমান রিপন ও সোহেলের
বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি,
মাদক কারবার নিয়ন্ত্রণ, জুয়ার আসর বসানো ও
কৃষিজমিতে অবৈধভাবে বালু ফেলার অভিযোগ
উঠেছে।গত ২৯
আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে কয়েকটি ভুক্তভোগী পরিবার এসব অভিযোগ তুলে
নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্ত
দাবি করে।মানববন্ধনে দুবাইপ্রবাসী
আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমি
জোরপূর্বক দখলের অভিযোগ করা হয়। মাদক
কারবারের প্রতিবাদ করায় বায়েজিদ হাসান
শিবলী নামে এক যুবককে
মারধর এবং পরে তাঁর
বিরুদ্ধে মাদক মামলা দেওয়ার
অভিযোগও করেন ভুক্তভোগীরা।তাঁদের দাবি,
জিয়ারুল, মিন্টু মোল্লা, সজল শেখ, মাহফুজ
ও লতিফ মোল্লাসহ কয়েকজনকে
নিয়ে বাবলু একটি প্রভাবশালী বলয়
গড়ে তুলেছেন। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষকে
ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তাঁরা।এদিকে বাবলুর
বিলাসবহুল প্রাডো গাড়ি ও বড়
বাড়ি নিয়ে স্থানীয়দের মধ্যে
আলোচনা রয়েছে। তাঁর সম্পদের উৎস
নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তাঁর
এক ভাগনে মিন্টু ৩ হাজার ইয়াবাসহ
গ্রেপ্তার হওয়ার পর বাবলুর কথিত
মাদক-সম্পৃক্ততা নিয়ে আলোচনা বাড়ে।
তবে এ বিষয়ে বাবলুর
সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ অভিযোগকারীরা
উপস্থাপন করেননি।সম্প্রতি শ্রীপুরের
পাগলা ব্রিজ এলাকায় বাবলুর ব্যবহৃত প্রাডো গাড়িতে হামলার ঘটনাও ঘটে। তবে হামলার
কারণ নিশ্চিত হওয়া যায়নি।অভিযোগ অস্বীকার বিএনপিরমানববন্ধনের পর
কালীগঞ্জ উপজেলা বিএনপি এক বিবৃতিতে অভিযোগগুলোকে
‘বানোয়াট, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি
করেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এসব অভিযোগের পেছনে
রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।অন্যদিকে ভুক্তভোগীরা
অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ
প্রমাণিত হলে রাজনৈতিক পরিচয়
বিবেচনা না করে আইনগত
ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।