মেক্সিকো উপকূলে নৌকাডুবি, ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
মেক্সিকোর বাজা
ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে
প্রশান্ত মহাসাগরে একটি
নৌকা
ডুবে
গেছে।
এ
ঘটনায়
১৬
জনকে
জীবিত
উদ্ধার
করেছে
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। তবে
এখনো
নিখোঁজ
রয়েছেন
১১
জন।
তাঁদের
সন্ধানে কোস্টগার্ড ও
মার্কিন নৌবাহিনীর যৌথ
অভিযান
অব্যাহত রয়েছে।যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের তথ্য
অনুযায়ী, মেক্সিকোর এনসেনাদা শহর
থেকে
প্রায়
২২৫
কিলোমিটার পশ্চিমে নৌকাটি
ডুবে
যায়।
শুক্রবার স্থানীয় সময়
রাত
১টার
দিকে
নৌকা
থেকে
বিপৎসংকেত পাওয়ার
পর
উদ্ধার
অভিযান
শুরু
হয়।
প্রায়
দুই
ঘণ্টা
পর
উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। এরপর
উদ্ধারকারী সাঁতারু ও
কোস্টগার্ডের সদস্যদের প্রায়
৯০
মিনিটের প্রচেষ্টায় পানিতে
থাকা
১৬
জনকে
উদ্ধার
করা
হয়।কোস্টগার্ডের লেফটেন্যান্ট সান্তিয়াগো তামবুরিনি জানান,
উদ্ধার
হওয়া
ব্যক্তিদের হেলিকপ্টারে করে
ক্যালিফোর্নিয়ার সান
দিয়েগোতে নেওয়া
হয়।
পরে
তাঁদের
হাসপাতালে পাঠানো
হয়েছে।সান দিয়েগোয় অবস্থিত মেক্সিকোর কনস্যুলেট জানিয়েছে, উদ্ধার
হওয়া
১৬
জনই
মেক্সিকোর নাগরিক। তাঁদের
মধ্যে
একজন
হাঙরের
কামড়ে
আহত
হয়ে
থাকতে
পারেন
বলে
সন্দেহ
করা
হচ্ছে।
এ
ছাড়া
আরও
দুজনের
অবস্থা
আশঙ্কাজনক। উদ্ধার
হওয়া
ব্যক্তিদের কনস্যুলার সহায়তা
দেওয়া
হচ্ছে।নিখোঁজদের সন্ধানে যৌথ
অভিযাননিখোঁজ ১১
জনের
সন্ধানে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও
নৌবাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। অভিযানে দুটি
হেলিকপ্টার, একটি
স্থির
ডানার
বিমান,
কোস্টগার্ডের একটি
জাহাজ
এবং
নৌবাহিনীর একটি
যুদ্ধজাহাজ ব্যবহার করা
হচ্ছে।তবে নৌকাটি
কোথা
থেকে
যাত্রা
করেছিল,
কোথায়
যাচ্ছিল কিংবা
কী
উদ্দেশ্যে ওই
এলাকায়
ছিল,
তা
এখনো
নিশ্চিত হতে
পারেনি
কর্তৃপক্ষ। ঘটনাস্থলে নৌকাটির কোনো
সন্ধান
পাওয়া
যায়নি।
শুধু
কিছু
ভাসমান
ধ্বংসাবশেষ পাওয়া
গেছে।
নৌকাটি
কী
ধরনের
ছিল,
সেটিও
স্পষ্ট
নয়।চোরাচালানের পরিচিত
পথনৌকাডুবির স্থানটি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের পাচারের জন্য
চোরাকারবারিদের ব্যবহৃত একটি
পথ
হিসেবে
পরিচিত। তবে
ওই
এলাকায়
মাছ
ধরার
নৌকা,
অবকাশযাপনের নৌযান
ও
ব্যক্তিগত বিনোদনের নৌকাও
চলাচল
করে।লেফটেন্যান্ট সান্তিয়াগো তামবুরিনি বলেন,
ওই
এলাকায়
বিভিন্ন ধরনের
নৌযান
চলাচল
করে।
নৌকাটিতে থাকা
ব্যক্তিরা সেখানে
কী
করছিলেন, সে
বিষয়ে
তাঁদের
কাছে
নিশ্চিত কোনো
তথ্য
নেই।
তবে
এলাকাটি চোরাচালানের সন্দেহভাজন পথ
হিসেবে
পরিচিত।নৌকাটির যাত্রাপথ, গন্তব্য ও
দুর্ঘটনার কারণ
জানতে
তদন্ত
এবং
নিখোঁজ
ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।