Ctn Tv

পাংশা-কালুখালী সমিতির আয়োজনে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

রাজধানীতে পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁওয়ের এলজিইডি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। এতে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমিতির উপদেষ্টা নিলুফার রফিক, উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান এবং উপদেষ্টা কে. এম. আকতারুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের হাতে ছাত্রবৃত্তি তুলে দেওয়া হয়।বক্তারা বলেন, শিক্ষার প্রসার, মেধাবীদের উৎসাহ প্রদান এবং সামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, পাংশা-কালুখালীর মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

পাংশা-কালুখালী সমিতির আয়োজনে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান