জমকালো আয়োজনে মেহেরিমা কায়েসের জন্মদিন, মেয়ের জন্য দোয়া চাইলেন মা-বাবা
বিশিষ্ট ব্যবসায়ী,
সমাজসেবক ও সাইফান ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা কায়েস আহমেদ সেলিম এবং রাহা কায়েসের
মেয়ে মেহেরিমা কায়েসের জন্মদিন উদ্যাপন হয়েছে জমকালো আয়োজনে। পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা
ও উপস্থিতিতে বিশেষ এই দিনটি হয়ে
ওঠে আনন্দঘন ও স্মরণীয়।রাজধানীর একটি
সুনামধন্য পার্টি সেন্টারে রাত ১২টায় কেক
কাটার মধ্য দিয়ে শুরু
হয় মেহেরিমা কায়েসের জন্মদিন উদ্যাপন। বিশাল আয়োজনকে ঘিরে সেখানে তৈরি
হয় উৎসবমুখর পরিবেশ। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মেহেরিমাকে
জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুন্দর
ভবিষ্যৎ কামনা করেন।জন্মদিনের আয়োজনে
অতিথিদের আপ্যায়নে ছিল নানা ধরনের
খাবারের ব্যবস্থা। বিভিন্ন পদে সাজানো খাবারে
অতিথিদের জন্য ছিল বিশেষ
আয়োজন। উপস্থিত অতিথিরা খাবারের বৈচিত্র্য ও স্বাদের প্রশংসা
করেন। আনন্দ, আড্ডা, শুভেচ্ছা ও ভালোবাসায় পুরো
আয়োজন হয়ে ওঠে আরও
প্রাণবন্ত। ছোট্ট ও
মিষ্টি মেয়ে মেহেরিমার জন্মদিনে
পরিবারের সদস্য ও স্বজনদের ভালোবাসায়
সিক্ত হন তিনি। নতুন
বয়সের এই দিনটি পরিবারের
সবার কাছে ছিল বিশেষ
ও শুভ। মেহেরিমার পথচলা
আরও প্রাণবন্ত, সুন্দর ও সুখময় হোক, এমন প্রত্যাশা বাবা-মা ও স্বজনদের।মেয়ের জন্মদিন
উপলক্ষে মা রাহা কায়েস
সবার কাছে মেহেরিমার জন্য
দোয়া চেয়েছেন। জীবনের প্রতিটি ধাপে মেহেরিমা যেন
ভালোবাসা, আনন্দ ও সুন্দর ভবিষ্যৎ
নিয়ে এগিয়ে যেতে পারে, এমন
প্রত্যাশা তাঁর। মেহেরিমার প্রতিটি নতুন দিন সুখ,
শান্তি ও সাফল্যে ভরে
উঠুক, এটাই পরিবারের চাওয়া।মেয়ের স্বভাব
ও ব্যক্তিত্বের কথা তুলে ধরে
বাবা কায়েস আহমেদ সেলিম বলেন, আমার মেয়ে অত্যন্ত
ভদ্র ও মিষ্টভাষী। তার
এই মিষ্টভাষিতা ও ভদ্রতা যেন
সারা জীবন তার মধ্যে
থাকে, সেই কামনা করি।
আমার মেয়ের জন্য সবাই দোয়া
করবেন, সে যেন মানুষের
কল্যাণে মানুষের পাশে থাকতে পারে।জন্মদিনের আনন্দঘন
মুহূর্তে মেহেরিমার জন্য পরিবার ও
স্বজনদের পক্ষ থেকে রইল
অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। নতুন
বয়সে তার প্রতিটি পদক্ষেপ
হোক সুন্দর, আনন্দময় ও মানবিকতায় পূর্ণ, এমন শুভকামনায় শেষ
হয় বিশেষ এই আয়োজন।