যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হত্যাকাণ্ড চলছে: বিলাল এরদোয়ান
ফিলিস্তিনের
গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম
তীরে হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত
রয়েছে বলে মন্তব্য করেছেন
তুরস্কের ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের
ট্রাস্টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান বিলাল এরদোয়ান। তাঁর মতে, তথাকথিত
যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যেও গাজায় ভয়াবহ মানবিক সংকট চলছে। একই
সঙ্গে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের
পরিস্থিতিরও অবনতি হচ্ছে।রোববার
যুক্তরাজ্যের লন্ডনে বার্ষিক লন্ডন হালাল ফোরামের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব
কথা বলেন বিলাল এরদোয়ান।তিনি
বলেন, ফিলিস্তিনের প্রতি সংহতিশীল এবং মানবতার বিবেক
নিয়ে উদ্বিগ্ন ব্যক্তিদের সঙ্গে এ ফোরামে অংশ
নিতে পারা তাৎপর্যপূর্ণ। গত
তিন বছরে মানবতার সেই
বিবেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বিলাল
এরদোয়ান আরও বলেন, বিশ্ববাসীর
সামনে গণহত্যার বিষয়টি তুলে ধরতে হবে।
বিশেষ করে গত তিন
বছরে ফিলিস্তিনের মানুষের যে দুর্ভোগ, তার
পাশাপাশি ১৯৪৮ সাল থেকে
চলে আসা সংকটের বিষয়েও
তাদের প্রতি সংহতি প্রকাশ করতে হবে।পশ্চিম
তীর ও জেরুজালেমের পরিস্থিতি
নিয়েও উদ্বেগগাজায়
প্রতিদিন হামলা ও প্রাণহানির ঘটনা
ঘটছে উল্লেখ করে বিলাল এরদোয়ান
বলেন, শুধু গাজা নয়,
অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা চলছে। পশ্চিম তীর ও জেরুজালেমের
পরিস্থিতির অবনতি উদ্বেগজনক।তিনি
বলেন, সম্মিলিতভাবে যেসব সম্পদ কাজে
লাগানো সম্ভব, সেগুলো কৌশলগতভাবে ব্যবস্থাপনা করতে হবে। এর
মাধ্যমে আরও কার্যকর ফল
অর্জন করা সম্ভব হবে।ইসরায়েলের
বাণিজ্যে নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিতঅবৈধ
ইসরায়েলি বসতিতে বাণিজ্যের বিরুদ্ধে কয়েকটি পশ্চিমা দেশের সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন বিলাল
এরদোয়ান।তিনি
বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা
কেবল শুরু। ভবিষ্যতে এসব পদক্ষেপের পরিধি
বাড়িয়ে ইসরায়েলের সামগ্রিক পণ্যের বাণিজ্যেও বিধিনিষেধ আরোপ করা হতে
পারে।ফিলিস্তিনিদের
প্রতি সংহতি প্রকাশ এবং গাজা ও
অধিকৃত অঞ্চলে চলমান সংকটের বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।