Ctn Tv

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার৬০৮ জন রোগী।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসের প্রথম তিন দিনেই ডেঙ্গুতে মোট ১১ জনের মৃত্যু হলো এবং এই সময়ে আক্রান্ত হয়েছেন ৪ হাজার৭৪৯ জন।২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক পরিস্থিতিগতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগীদের ভর্তি হয়েছে- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৭১ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগ ৩১৯ জন, খুলনা বিভাগ ২৭৬ জন, বরিশাল বিভাগ ২১৫ জন, রাজশাহী বিভাগ ১৩২ জন, ময়মনসিংহ বিভাগ ৭৯ জন,  রংপুর বিভাগ ৬২ জন, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার৬২১ জন।আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানচলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার৩৬৯ জনে। এর মধ্যে এ বছর এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৫৬ জনের।মাসভিত্তিক মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে—১৪৮ জন। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে মাসে ১ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যানে আরও দেখা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮