Ctn Tv

বাবা বিজয় ও জেসন স্টেথামকে এক ছবিতে দেখতে চান জেসন সঞ্জয়

ভারতীয় তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে হলিউড তারকা জেসন স্টেথামের সঙ্গে একই ছবিতে দেখতে চান তাঁর ছেলে ও নির্মাতা জেসন সঞ্জয়। এমন একটি স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের ইচ্ছার কথাই জানিয়েছেন তিনি।সম্প্রতি বিহাইন্ডউডস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেসন সঞ্জয় বলেন, সুযোগ পেলে তিনি তাঁর বাবা বিজয় ও অ্যাকশন তারকা জেসন স্টেথামকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করতে চান। তাঁর ভাষায়, এটি হবে দারুণ একটি কোলাবরেশন। এ মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও ট্রোল হতে পারে বলেও রসিকতা করেন তিনি।অভিনয়ের পরিবর্তে পরিচালনা কেন বেছে নিয়েছেন- এ প্রশ্নের জবাবে জেসন জানান, ছোটবেলা থেকেই শুটিং সেটে বেড়ে ওঠার কারণে চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ তৈরি হয়। যদিও শুরুতে তিনি পাইলট কিংবা ক্রিকেটার হতে চেয়েছিলেন। কলেজজীবনে এসে চলচ্চিত্র নির্মাণকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।তিনি বলেন, গল্প লেখা ও গল্প বলার প্রতি তাঁর আগ্রহই পরিচালনার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। কানাডায় চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন।জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘সিগমা’, যেখানে অভিনয় করেছেন সন্দীপ কিষাণ। ছবিটির মুক্তির তারিখ আগে ৩১ জুলাই নির্ধারিত থাকলেও তা পিছিয়ে গেছে। সূত্র: Behindwoods TV–কে দেওয়া জেসন সঞ্জয়ের সাক্ষাৎকার।

বাবা বিজয় ও জেসন স্টেথামকে এক ছবিতে দেখতে চান জেসন সঞ্জয়