Ctn Tv

তাওহীদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। ৩৫০ রানে অপরাজিত থেকে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি অর্জন করেছেন তিনি।দুর্দান্ত এই ইনিংসের পর ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন হৃদয়। যদিও তাঁর অসাধারণ ব্যাটিংয়ের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে।ম্যাচসেরার পুরস্কার হাতে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন হৃদয়। একই সঙ্গে জাতীয় দলের জার্সিতে এমন একটি ইনিংস খেলার স্বপ্নের কথাও জানিয়েছেন এই ব্যাটার।হৃদয় লিখেছেন, ‘সত্যি বলতে, এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনো পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব, ইনশাআল্লাহ।’নিজের স্বপ্ন পূরণে সৃষ্টিকর্তা ও মায়ের দোয়ার ওপর আস্থার কথাও জানিয়েছেন হৃদয়। তিনি বলেন, আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব। দক্ষিণ আফ্রিকার মাটিতে হৃদয়ের এই রেকর্ডগড়া ইনিংস বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন মাইলফলক তৈরি করেছে। এখন তাঁর লক্ষ্য জাতীয় দলের হয়ে একই ধরনের বড় ইনিংস খেলে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া।

তাওহীদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি