বেলাবোয় পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির বার্তা দিলেন আখতারুজ্জামান
নরসিংদীর বেলাবোয় শারদীয়
দুর্গাপূজার মহাসপ্তমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন
বেলাব
ইউনিয়ন
বিএনপির সাবেক
সভাপতি
একেএম
আখতারুজ্জামান। এ
সময়
তিনি
হিন্দু
সম্প্রদায়ের মানুষের সঙ্গে
শুভেচ্ছা বিনিময়
করেন
এবং
সাম্প্রদায়িক সম্প্রীতি ও
সৌহার্দ্য বজায়
রাখার
আহ্বান
জানান।পরিদর্শনকালে একেএম
আখতারুজ্জামান বলেন,
দুর্গাপূজা হিন্দু
সম্প্রদায়ের প্রধান
ধর্মীয়
উৎসব।
এটি
শুধু
ধর্মীয়
আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়,
বরং
সম্প্রীতি, সৌহার্দ্য ও
পারস্পরিক ভালোবাসারও উপলক্ষ।তিনি বলেন,
সব
ধর্মের
মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা
এবং
প্রত্যেকের নিজ
নিজ
ধর্মীয়
উৎসব
পালনের
উপযুক্ত পরিবেশ
বজায়
রাখা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা
ও
বিভিন্ন ধর্মের
মানুষের মধ্যে
পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার
করতে
সবাইকে
ঐক্যবদ্ধভাবে কাজ
করতে
হবে।এ সময়
তাঁর
সঙ্গে
উপস্থিত ছিলেন
নরসিংদী জেলা
কৃষক
দলের
অন্যতম
সদস্য
মো.
নাজিম
উদ্দিন
ভূঁইয়া,
বেলাব
উপজেলা
যুবদলের যুগ্ম
আহ্বায়ক মো.
আকাশ
মিয়া,
বেলাব
ইউনিয়ন
স্বেচ্ছাসেবক দলের
সভাপতি
মো.
সাদেক
মিয়া
ও
সাধারণ
সম্পাদক মো.
মঞ্জিল
মিয়া,
বেলাব
ইউনিয়ন
শ্রমিক
দলের
সভাপতি
মো.
স্বপন
মিয়া
এবং
যুবদল
নেতা
আরিফ,
সাদ্দাম ও
সিদ্দিকসহ বিএনপি
ও
এর
অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পূজামণ্ডপ পরিদর্শনের সময়
আয়োজক
ও
স্থানীয় হিন্দু
সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁদের
সঙ্গে
শুভেচ্ছা বিনিময়
করেন।
এ
সময়
এলাকায়
দুর্গাপূজা ঘিরে
উৎসবমুখর পরিবেশ
বিরাজ
করছিল।বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য
দিয়ে
স্থানীয় পর্যায়ে ধর্মীয়
সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও
সামাজিক সৌহার্দ্য বজায়
রাখার
প্রত্যয় ব্যক্ত
করেন
উপস্থিত নেতাকর্মীরা।