মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ
মাদকদ্রব্য
ত্যাগ করি, কিশোর গ্যাং
নির্মূল করি, সুস্থ-সবল
জীবন গড়ি এই প্রতিপাদ্যকে
সামনে রেখে নোয়াখালীতে অনুষ্ঠিত
হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’।
জেলা পুলিশের উদ্যোগে রোববার বিকেলে শহীদ ভুলু আউটার
স্টেডিয়ামে এ আয়োজন করা
হয়।অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ
সুপার এন এম নাসিরুদ্দিন।
প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও
নোয়াখালী-৪ আসনের সাবেক
সংসদ সদস্য মো. শাহজাহান।বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ
শফিকুল ইসলাম, নোয়াখালী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ,
সাধারণ সম্পাদক এ.টি.এম
ফিরোজ আলম, জেলা ক্রীড়া
সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম
কালা, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি নেতা
ওমর ফারুক টপি, ডিবি জসিম
উদ্দিন এবং বাংলাদেশ ফুটবল
ফেডারেশনের (বাফুফে) কাউন্সিলর ইকবাল বাহার আজাদ।এ
ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও আমার দেশের
জেলা প্রতিনিধি আজাদ ভূঁইয়া, জেলা
ক্রীড়া সংস্থার সদস্য নুরুল আমিন খান ও
মো. সিরাজ উদ্দিন শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের
সভাপতি সাবের আহমদ, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান
পলাশ ও হিরনসহ স্থানীয়
সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক
ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা
নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা
হয়েছে।