Ctn Tv

রামুতে যুবলীগ নেতা ‘গুজা মোনাফ’ ও সহযোগী আটক

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালার চা-বাগান এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা মোনাফ সিকদার ওরফে ‘গুজা মোনাফ’ ও তাঁর এক সহযোগী রানাকে আটক করেছে পুলিশ।মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হত্যাসহ ডজনখানেক ফৌজদারি মামলা রয়েছে।গতকাল বুধবার রাত আনুমানিক ১২টার দিকে রামু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানা-সংলগ্ন এলাকায় মোনাফ সিকদারের ছবি ও ব্যানার ব্যবহার করে যুবলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এর পরপরই তাঁকে আটকের জন্য পুলিশ অভিযান চালায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগের নেতা মোনাফ সিকদার ও তাঁর এক সহযোগীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রামুতে যুবলীগ নেতা ‘গুজা মোনাফ’ ও সহযোগী আটক