Ctn Tv

হাসপাতালে আহত আলিফকে দেখতে গেলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আহত আলিফকে দেখতে গেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে তিনি হাসপাতালে গিয়ে আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফের দ্রুত সুস্থতা কামনা করেন মামুনুল হক। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গেও আলিফের চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং আহত নেতাকে সান্ত্বনা দেন। পাশাপাশি তাঁর আশু আরোগ্য কামনায় দোয়া করেন।এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

হাসপাতালে আহত আলিফকে দেখতে গেলেন মামুনুল হক