Ctn Tv

গণভোটের রায় উপেক্ষা করায় বিএনপি অগণতান্ত্রিক- মুজিবুর রহমান

গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করায় বিএনপিকে গণতান্ত্রিক দল বলা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তিনি বলেন, জনগণের মতামত মেনে চলাই গণতান্ত্রিক রাজনীতির মূলনীতি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি অগণতান্ত্রিক দল হিসেবেই বিবেচিত হবে।শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। সংসদে দাবি পূরণ না হলে সেই আন্দোলন রাজপথে গড়াবে বলেও সতর্ক করেন তিনি।সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, জুলাইয়ের চেতনা মুছে ফেলার চেষ্টা সফল হবে না। তিনি সরকারের প্রতি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, সংবিধান সংস্কার বিষয়ে জনগণের মতামত বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি গণমিছিল বের হয়ে পল্টন, জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকা হয়ে মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।

গণভোটের রায় উপেক্ষা করায় বিএনপি অগণতান্ত্রিক- মুজিবুর রহমান