শিহাব শাহীনের ওয়েবফিল্মে নতুন জুটি তাওসিফ-বিদুষী
লাক্স-চ্যানেল
আই সুপারস্টারের মঞ্চ থেকে অভিনয়জগতে
পথচলা শুরু বিদুষী বর্ণিতার।
ক্যারিয়ারের শুরুতেই গুণী নির্মাতা শিহাব
শাহীনের পরিচালনায় ক্যাফে আমব্রেলা ওয়েবফিল্মে কাজের সুযোগ পেয়েছেন তিনি। এতে সহশিল্পী হিসেবে
আছেন তাওসিফ, পার্থো বড়ুয়া ও জিলানি।বিদুষীর কাছে
কাজটি বিশেষ হয়ে উঠেছে লাক্সের
টপ থ্রিতে থাকা সহকর্মীদের সঙ্গে
আবারও একসঙ্গে কাজের সুযোগ পাওয়ায়। তিনি বলেন, একসঙ্গে
সেটে থাকলে সেই পুরোনো বন্ধুত্বের
জায়গাটা আবার ফিরে আসে।
অনেক হাসি-ঠাট্টা, মজা
এবং কাজের সময় একে অন্যকে
সহযোগিতা সব মিলিয়ে অভিজ্ঞতাটা
খুবই আনন্দের ছিল।শিহাব শাহীনের
মতো নির্মাতার সঙ্গে ক্যারিয়ারের শুরুতেই কাজের সুযোগ পাওয়াকে বড় পাওয়া মনে
করেন বিদুষী। নির্মাতার কাজের ধরন ও গল্প
বলার পদ্ধতি কাছ থেকে দেখার
সুযোগকে তিনি শেখার গুরুত্বপূর্ণ
অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।তাওসিফের সঙ্গে
কাজের অভিজ্ঞতাও ভালো বলে জানান
বিদুষী। অন্যদিকে পার্থো বড়ুয়ার সঙ্গে আবারও কাজের সুযোগকে তিনি সুন্দর সার্কেল কমপ্লিট হওয়ার মতো বলে মনে
করেন। ওয়েবফিল্মে নিজের
চরিত্র নিয়ে বিস্তারিত না
বললেও বিদুষী জানান, চরিত্রটি তার জন্য বেশ
চ্যালেঞ্জিং ছিল। গল্পের প্রয়োজনে
নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগও পেয়েছেন
তিনি।
ক্যাফে
আমব্রেলা নিয়ে আশাবাদী এই
অভিনেত্রী। তার মতে, ছয়জন
মানুষের জীবন, সম্পর্ক ও অনুভূতিকে ঘিরে
নির্মিত গল্পটির সঙ্গে দর্শকেরা নিজেদের জীবনের নানা অভিজ্ঞতার মিল
খুঁজে পাবেন।