Ctn Tv

বেলাবো উপজেলা নির্বাচন সামনে রেখে বাড়ছে শৈবাল হোসেনের তৎপরতা

নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আলোচনা জোরালো হচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের তৎপরতাও বাড়ছে। এরই মধ্যে সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য এস এম শৈবাল হোসেনকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা দেখা দিয়েছে।স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেলাবো উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন শৈবাল হোসেন। স্থানীয়দের একটি অংশের দাবি, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সময়ে তিনি সোচ্চার হয়েছেন।জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি তাঁর সমর্থকদের কাছে বিশেষভাবে আলোচিত। তাঁদের ভাষ্য, করোনাভাইরাস মহামারির সময় কর্মহীন ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছিলেন শৈবাল হোসেন।ঈদ ও পূজায় সহযোগিতার দাবিস্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একইভাবে শারদীয় দুর্গাপূজায় উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন এবং আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।শিক্ষাক্ষেত্রেও তৎপরতার কথা বলছেন স্থানীয়রাশিক্ষাক্ষেত্রে শৈবাল হোসেনের বিভিন্ন উদ্যোগের কথাও জানিয়েছেন স্থানীয়রা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের উন্নয়নেও সহযোগিতা করেছেন বলে দাবি করা হয়েছে।এ ছাড়া ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার ক্ষেত্রেও তিনি কাজ করছেন বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।নির্বাচনের মাঠে কী সমীকরণ?বেলাবো উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। মাঠপর্যায়ের জনসম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড ও স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান নিয়ে আলোচনা করছেন ভোটাররা।স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এবং মাঠপর্যায়ের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এস এম শৈবাল হোসেনকে নিয়েও আলোচনা রয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে তাঁর আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নির্বাচনের তফসিল ঘোষণা, দলীয় সিদ্ধান্ত এবং সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট হওয়ার পর বেলাবোর নির্বাচনী মাঠের চিত্র আরও পরিষ্কার হবে।

বেলাবো উপজেলা নির্বাচন সামনে রেখে বাড়ছে শৈবাল হোসেনের তৎপরতা