বেনামি ফটোকার্ডে অস্থিতিশীলতা, ব্যবস্থা নেবে সরকার
সকল অংশীজনের
সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা
আইন সংশোধন করা হবে বলে
জানিয়েছেন আইন, বিচার ও
সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই
সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল
করার চেষ্টা হলে সরকার ব্যবস্থা
নেবে বলেও জানান তিনি।আজ বৃহস্পতিবার
সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন
আইনমন্ত্রী।মো. আসাদুজ্জামান
বলেন, বাক্স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি যাতে
কোনো ব্যক্তির সম্মানহানি না হয়, বিষয়টি
বিবেচনায় রেখেই সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি
আরও বলেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের ক্ষেত্রে
সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত
নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে
বেনামি গণমাধ্যমের পরিচয়ে ফটোকার্ড প্রকাশ করে অস্থিতিশীল পরিস্থিতি
তৈরির চেষ্টা করা হলে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে।